গো-খাদ্যের সংকট চলছে। তাই দূর–দূরান্ত থেকে খড় কিনে ভ্যানে করে নিয়ে বাড়ি নিয়ে যাচ্ছেন লোকজন। কাঁনড়া, কাহালু, বগুড়া, ১ নভেম্বরছবি: সোয়েল রানা
২ / ৮
তিস্তা নদী সুরক্ষা, কৃষি ও কৃষক বাঁচানোর দাবিতে তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের আয়োজনে তিস্তা সড়ক সেতুর নিচে মানববন্ধন। কাউনিয়া, রংপুর, ১ নভেম্বরছবি: মঈনুল ইসলাম
৩ / ৮
তাল গাছের ছোবড়া (ঢিঙ্গা) সংগ্রহ করছেন সাকিব মিয়া। এই ছোবড়া দিয়ে খেলনা, টুপি, টেবিল ম্যাট, ঝুড়িসহ নানা পণ্য তৈরি করেন বগুড়ার কাহালু উপজেলার পাঁচকুপি গ্রামের নারীরা । কাহালু, বগুড়া, ১ নভেম্বরছবি: সোয়েল রানা
৪ / ৮
বাড়ির ছাদে গড়ে তোলা বনসাই বাগান পরিচর্যা করছেন দন্ত চিকিৎসক মাহফুজা আক্তার। কাসারী, নিমাই, নারায়ণগঞ্জ, ১ নভেম্বরছবি: প্রথম আলো
৫ / ৮
শীত মৌসুমে খালে-বিলে পানি কমে যায়। তখন বেড়ে যায় মাছ ধরার ফাঁদের চাহিদা। হাটে বিক্রির জন্য বাঁশের তৈরি চাই বা ডারকি নামের মাছ ধরার ফাঁদ নিয়ে চলেছেন এক বিক্রেতা। দেবোত্তর, আটঘরিয়া সড়ক, পাবনা, ১ নভেম্বরছবি: হাসান মাহমুদ
৬ / ৮
শহরের বেশ কিছু স্থানে প্রস্তুতকৃত (রেডিমেড) কোট-ব্লেজারের দোকানে নতুন পণ্য সাজানো হয়েছে। সেগুলো দোকানের বাইরে দাঁড়িয়ে দেখছেন এক ভবঘুরে। ইন্দারা মোড়, পাবনা, ১ নভেম্বরছবি: হাসান মাহমুদ
৭ / ৮
কমতে শুরু করেছে পদ্মার পানি। সেই পানিতে মাছ শিকার করছেন এক শৌখিন মৎস্যশিকারি। পদ্মা নদী, কোমরপুর, পাবনা, ৩১ অক্টোবরছবি: হাসান মাহমুদ
৮ / ৮
একসময় নদী ও বিলে প্রচুর পরিমাণে পাওয়া যেত খরশোলা মাছ। কিন্তু এখন মাছটির দেখা মেলে কম। পদ্মা নদী, কোমরপুর, পাবনা, ৩১ অক্টোবরছবি: হাসান মাহমুদ