সাত জেলার লকডাউন চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে ঢাকার আশপাশের চারটিসহ মোট সাতটি জেলায় জরুরি সেবা ছাড়া সব ধরনের চলাচল ও কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ বিধিনিষেধ আজ সকাল ৬টা থেকে শুরু হয়ে ৩০ জুন মধ্যরাত পর্যন্ত চলবে। ছবিতে দেখে নেওয়া যাক সেসব জেলার লকডাউনের চিত্র।

১ / ১০
মানিকগঞ্জে লকডাউনে গণপরিবহন বন্ধ থাকায় বিপাকে পড়েন কর্মজীবী মানুষ ও রাজধানীগামী যাত্রীরা। শিশুসন্তান কোলে নিয়ে গাড়ির অপেক্ষায় এক নারী, পাশে স্বামী ও আরেক সন্তান। মঙ্গলবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের শিবালয়ের বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায়।
ছবি: আব্দুল মোমিন
২ / ১০
জরুরি পরিষেবা ছাড়া কোনো যানবাহন শহরে প্রবেশ করতে বা বের হতে দেওয়া হচ্ছে না। যানবাহন থামিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের চাষাঢ়া এলাকায়, নারায়ণগঞ্জ, ২২ জুন।
ছবি: দিনার মাহমুদ
৩ / ১০
বাংলাবাজার-শিমুলিয়া নৌপথে লঞ্চসহ যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ থাকায় যাত্রীদের ভিড় বেড়েই চলেছে ফেরিতে। মঙ্গলবার সকালে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে।
ছবি: প্রথম আলো
৪ / ১০
উত্তরবঙ্গের প্রবেশদ্বার হিসেবে পরিচিত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় মঙ্গলবার সকাল থেকে পুলিশের কড়াকড়ি। যানবাহন থামিয়ে ফিরিয়ে দেওয়া হচ্ছে।
ছবি: মাসুদ রানা
৫ / ১০
সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের প্রথম দিন আজ মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমাঞ্চল থেকে আসা ঢাকামুখী মানুষকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে পৌঁছাতে বাড়তি দুর্ভোগ পোহাতে হচ্ছে। সবার ধারণা, এ বিধিনিষেধ আগামী ঈদ পর্যন্ত গিয়ে ঠেকতে পারে। এ আশঙ্কায় অনেকে কষ্ট হলেও ছুটছেন। দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীরা নদী পাড়ি দিতে ফেরিতে উঠছেন। সকালে দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটে।
ছবি: এম রাশেদুল হক
৬ / ১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চট্টগ্রামগামী যানবাহন চলাচল কম থাকায় নিরুপায় হয়ে নারী-পুরুষ গাদাগাদি করে লোকাল বাসযোগে গন্তব্যে যাচ্ছেন। আজ দুপুর ১২টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগরে।
ছবি: আবদুর রহমান ঢালী
৭ / ১০
করোনার সংক্রমণ রোধে ফরিদপুরে সপ্তাহব্যাপী কঠোর বিধিনিষেধ চলছে। সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকায় বিধি-নিষেধের দ্বিতীয় দিনে মানুষ হেঁটে শহরে প্রবেশ করছে। ফরিদপুর, গোয়ালচামট, ২২ জুন।
ছবি: আলীমুজ্জামান
৮ / ১০
লঞ্চ চলাচল বন্ধ। নোঙর করে রাখা হয়েছে লঞ্চ। মঙ্গলবার সকালে মঙ্গল মাঝির ঘাট-শিমুলিয়া নৌপথের জাজিরার মঙ্গল মাঝিরঘাটে।
ছবি: প্রথম আলো
৯ / ১০
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১০ কিলোমিটার এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার শহীদনগরে।
ছবি: আবদুর রহমান ঢালী
১০ / ১০
লকডাউন বাস্তবায়নে সড়কের বিভিন্ন পয়েন্টে বসানো হয়েছে পুলিশের চেকপোস্ট। ছবিটি টঙ্গীর কামাড়পাড়া সড়ক থেকে তোলা।
ছবি: প্রথম আলো