হাওরে ধান তোলার উৎসব

বৈশাখের প্রথম দিন থেকেই হাওরাঞ্চলে চলছে বোরো ধান কাটা। হাওরে বইছে উৎসবের আমেজ। হাওরের পুবালি বাতাসে এখন পাকা ধানের মনমাতানো গন্ধ। এ বছর ফলন ভালো হওয়ায় কৃষকের মন ফুরফুরে। আবহাওয়া অনুকূলে থাকায় মনে আনন্দ নিয়েই ধান কাটা চলছে। হাওরে ছোট-বড় সবাই ব্যস্ত এখন সোনালি ফসল নিয়ে। সকাল থেকে সন্ধ্যা অবধি কিষান-কিষানি সবাই ব্যস্ত নতুন ধান গোলায় তুলতে। সোনালি ধান মাথায় বা কাঁধে বয়ে আনা হয় ধান মাড়াইয়ের খলায়। একদিকে ধান কাটা, অন্যদিকে মাড়াই। পুরো বৈশাখজুড়ে হাওরে চোখে পড়বে এমন চিত্র। সিলেট সদরের নীলগাঁও, সামাউড়াকান্দি হাওর, বাওরকান্দি হাওর থেকে ছবিগুলো সম্প্রতি তোলা।

১ / ১২
খুশিমনে ধান কাটছেন কৃষিশ্রমিকেরা।
২ / ১২
ধান কেটে রাখছেন কৃষিশ্রমিক।
৩ / ১২
ধান কাটার পর বাঁধা হয় আঁটি।
৪ / ১২
হাওরজুড়ে বোরো ধান। ধান নিয়ে বাড়ি ফিরছেন এক তরুণ।
৫ / ১২
হাওর থেকে ধান নিয়ে ফিরছেন কৃষিশ্রমিক। হাঁস ছুটছে ধানখেতে খাবারের খোঁজে।
৬ / ১২
হাওরের পাশে সড়কে মাড়াই করার জন্য রাখা হচ্ছে ধান।
৭ / ১২
মাড়াই শেষে ঘরে ধান নিয়ে বাড়ি ফেরা।
৮ / ১২
মাড়াই মেশিন থেকে একদিকে ধান, অন্য পাশে খড় ঝরে পড়ছে।
৯ / ১২
মাড়াই মেশিন থেকে ঝরে পড়ছে ধান।
১০ / ১২
এবার ধান সেদ্ধ দেওয়ার কাজ করছেন কিষান-কিষানি।
১১ / ১২
সেদ্ধ করা ধান ঢালা হচ্ছে মাটিতে।
১২ / ১২
মাস্ক পরে ধান ঝাড়ার কাজে ব্যস্ত কিষানি।