ঝড়বৃষ্টির বাধা পেরিয়ে ফ্রান্সের জয়

যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া স্টেডিয়াম। এবারের ফুটবল বিশ্বকাপের গ্রুপ ‘আই’–এর ম্যাচে সোমবার মুখোমুখি হয় ফ্রান্স ও ইরাক। মাঝপথে বাদ সাধে আবহাওয়া। হঠাৎ তুমুল ঝড়–বৃষ্টি–বজ্রপাত। ম্যাচ দুই ঘণ্টার বেশি সময় স্থগিত থাকে। পরে প্রতিকূল আবহাওয়া কাটিয়ে মাঠে গড়ায় ম্যাচ। শেষ পর্যন্ত ৩–০ গোলে জয় পায় ফ্রান্স। ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পে জোড়া গোল করেন। ছবিতে ফ্রান্স–ইরাক ম্যাচের নানা মুহূর্ত।

১ / ১০
তুমুল বৃষ্টিতে রেইনকোট পরে মাঠ ছাড়ছেন আলোকচিত্রী–গণমাধ্যমকর্মীরা।
২ / ১০
দ্রুত মাঠ ছাড়ছেন এক গণমাধ্যমকর্মী।
৩ / ১০
বড় পর্দায় আবহাওয়া সতর্কবার্তা ভেসে উঠতেই গ্যালারি ছাড়তে শুরু করেন দর্শকেরা।
৪ / ১০
খেলা আবার শুরু হওয়ার আগে মাঠে জমে থাকা পানি সরিয়ে দিচ্ছেন তিনি।
৫ / ১০
ঝিরিঝিরি বৃষ্টির মধ্যে বল দখলের লড়াইয়ে কিলিয়ান এমবাপ্পে।
৬ / ১০
বৃষ্টির পর ভেজা মাঠে খেলতে নামেন ফ্রান্স ও ইরাকের খেলোয়াড়েরা।
৭ / ১০
ম্যাচ শুরুর আগে অনুশীলনে ফ্রান্সের তারকা কিলিয়ান এমবাপ্পে।
৮ / ১০
বল নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টায় ইরাকের আলী আল–হামাদি।
৯ / ১০
ফ্রান্সের দ্বিতীয় গোলের পর কিলিয়ান এমবাপ্পের উচ্ছ্বাস।
১০ / ১০
বৃষ্টি উপেক্ষা করে গ্যালারিতে ফ্রান্সের সমর্থকেরা।