ট্রাম্প প্রশাসনের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে ‘নো কিংস’ বিক্ষোভ

ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ আগ্রাসনের প্রতিবাদে গতকাল শনিবার যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের হাজারো শহরে ব্যপাক বিক্ষোভ হয়েছে। লাখ লাখ মানুষ এসব বিক্ষোভে অংশ নেন। ট্রাম্পকে উদ্দেশ্য করে ‘নো কিংস’ স্লোগানের এই বিক্ষোভে ইরানে হামলার তীব্র নিন্দা জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা। এ নিয়ে তৃতীয়বারের মতো ‘নো কিংস’ স্লোগানে যুক্তরাষ্ট্রজুড়ে বিক্ষোভের আয়োজন করা হয়েছে। সমাবেশে বলতে শোনা যায়, ‘এটি পশ্চিম এশিয়ায় মার্কিন সাম্রাজ্যবাদী প্রভাব বিস্তারের একটি পরিকল্পনা।’

১ / ১৩
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভ কর্মসূচিতে হাজার হাজার মানুষ অংশ নেন। ২৮ মার্চ ২০২৬, ওয়াশিংটন
ছবি: রয়টার্স
২ / ১৩
ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ বিক্ষোভে নেমেছেন বিখ্যাত হলিউড অভিনেতা রবার্ট ডি নিরো। তাঁর সঙ্গে বিক্ষোভে যোগ দিয়েছেন নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেতিশিয়া জেমস, প্রবীণ রাজনীতিক আল শার্পটন প্রমুখ। ২৮ মার্চ ২০২৬, নিউইয়র্ক
ছবি: রয়টার্স
৩ / ১৩
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টকে (আইসিই–আইস নামে বেশি পরিচিত) চিত্রিত করতে ঠিক এমন পোশাক পরে বিক্ষোভে অংশ নেন এক বিক্ষোভকারী। ২৮ মার্চ ২০২৬, নিউইয়র্ক
ছবি: রয়টার্স
৪ / ১৩
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক নীতির বিরুদ্ধে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া একজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ জানাতে দেখা যাচ্ছে। ওরেগন, ২৮ মার্চ
ছবি: রয়টার্স
৫ / ১৩
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক নীতির বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভ চলাকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘর্ষ হয়। ওরেগন, ২৮ মার্চ
ছবি: রয়টার্স
৬ / ১৩
মার্কিন নিরাপত্তা বাহিনীর সাঁজোয়া যানের ওপরে বিক্ষোভকারীদের রেখে যাওয়া একটি প্ল্যাকার্ড। ওরেগন, ২৮ মার্চ
ছবি: রয়টার্স
৭ / ১৩
এক বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যাচ্ছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ওরেগন, ২৮ মার্চ
ছবি: রয়টার্স
৮ / ১৩
ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের (আইসিই–আইস নামে বেশি পরিচিত) কার্যালয়ের বাইরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনিক নীতির প্রতিবাদে এক বিক্ষোভকারী প্ল্যাকার্ড দেখাচ্ছেন। ওরেগন, ২৮ মার্চ
ছবি: রয়টার্স
৯ / ১৩
বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে মোতায়েন বর্ডার প্যাট্রোল এজেন্টের এক সদস্য। ওরেগন, ২৮ মার্চ।
ছবি: রয়টার্স
১০ / ১৩
পুলিশের কর্মকর্তারা ফেডারেল ভবনের বাইরে টিয়ার গ্যাস নিক্ষেপ করলে বিক্ষোভকারীরা সেটা সরানোর চেষ্টা করছেন। লস অ্যাঞ্জেলেস, ২৮ মার্চ
ছবি: রয়টার্স
১১ / ১৩
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের নীতির বিরুদ্ধে ‘নো কিংস’ বিক্ষোভে অংশগ্রহণকারী মানুষের দিকে কাঁদানে গ্যাস ছুড়ছে পুলিশ। ক্যালিফোর্নিয়া, ২৮ মার্চ
ছবি: রয়টার্স
১২ / ১৩
আইনশৃ্ঙ্খলা রক্ষাকারী বাহিনী কাঁদানে গ্যাস ছোড়ার পর আত্মরক্ষার চেষ্টা করছেন এক বিক্ষোভকারী। ক্যালিফোর্নিয়া, ২৮ মার্চ
ছবি: রয়টার্স
১৩ / ১৩
ডোনাল্ড ট্রাম্পের মাথায় মুকুট পরানো ছবি নিয়ে নানা রঙের পোশাক পরে ‘নো কিংস’ বিক্ষোভে অংশ নিয়েছেন মার্কিন নাগরিকেরা। লস অ্যাঞ্জেলেস, ২৮ মার্চ
ছবি: রয়টার্স