ফৌজদারি মামলায় আদালতে ডোনাল্ড ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তারের পর ছেড়ে দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার নিউইয়র্কে ম্যানহাটানের আদালতে পৌঁছার পর তাঁকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার দেখানো হয়। পর্নো তারকা স্টরমি ড্যানিয়েলসকে ঘুষ দেওয়ার মামলায় আদালতে আত্মসমর্পণ করতে ফ্লোরিডা থেকে নিউইয়র্কে যান ট্রাম্প। গতকাল আদালত ভবনে ঢোকার সময় সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন ট্রাম্প। তাঁর সমর্থকদের পাশাপাশি বিক্ষোভকারীরাও সেখানে জড়ো হন। তাঁদের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখে পুলিশ।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৯
নিউইয়র্কের ম্যানহাটানে আদালতে উপস্থিতির দিনে ট্রাম্প টাওয়ার থেকে বের হন ডোনাল্ড ট্রাম্প।
ছবি:  রয়টার্স
২ / ৯
ম্যানহাটান ফৌজদারি আদালতে পৌঁছান ডোনাল্ড ট্রাম্প।
ছবি: রয়টার্স
৩ / ৯
নিউইয়র্কের ম্যানহাটানে তাঁর আদালতে উপস্থিতির দিনে ভিড়ের মধ্যে হাঁটছেন ট্রাম্প।
ছবি: রয়টার্স
৪ / ৯
ঘুষের মামলায় আদালতে উপস্থিতির পর একটি সংবাদ সম্মেলনে বক্তব্য দেন ট্রাম্প। পরে সেখান থেকে তিনি ফ্লোরিডায় যান। পাম বিচ, ফ্লোরিডা।
ছবি: এএফপি
৫ / ৯
সংবাদ সম্মেলনে কথা বলার পর সমর্থকদের উদ্দেশে হাত নাড়েন ট্রাম্প। পাম বিচ, ফ্লোরিডা।
ছবি: এএফপি
৬ / ৯
আদালতে অন্যান্যদের মধ্যে বসে আছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ম্যানহাটান, নিউইয়র্ক।
ছবি: এএফপি
৭ / ৯
প্রসিকিউটররা বলছেন, ট্রাম্পের বিরুদ্ধে ঘুষ দেওয়ার মামলার ৩৪টি গুরুতর অপরাধের অভিযোগ আনা হয়েছিল।
ছবি: এএফপি
৮ / ৯
ম্যানহাটানের গ্র্যান্ড জুরি দ্বারা অভিযুক্ত হওয়ার পর আদালতে উপস্থিত হন ট্রাম্প। ম্যানহাটান, নিউইয়র্ক।
ছবি: রয়টার্স
৯ / ৯
সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
ছবি: এএফপি