ট্রাম্পের উপস্থিতিতে নৈশভোজ চলাকালে গুলির শব্দ

ওয়াশিংটন হিলটন হোটেলে শনিবার রাতে হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। ওই অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প ও ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরা উপস্থিত ছিলেন। নৈশভোজ চলাকালে হঠাৎ হোটেলে গুলির শব্দ শোনা যায়। তখন সিক্রেট সার্ভিসের সদস্যরা প্রেসিডেন্ট ও তাঁর পরিবারের সদস্যদের দ্রুত অনুষ্ঠানস্থল থেকে সরিয়ে নেন। এ সময় অনুষ্ঠানস্থলে বিশৃঙ্খলা দেখা দেয়। এ ঘটনা ও এর পরবর্তী কিছু মুহূর্ত নিয়ে সাজানো হয়েছে এ ছবির গল্প।

১ / ১০
ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত নৈশভোজ চলাকালে বিকট শব্দ শুনে নিরাপদ আশ্রয়ে যাওয়ার চেষ্টা করছেন অতিথিরা
ছবি: রয়টার্স
২ / ১০
হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে গুলিবর্ষণের ঘটনার পর আগ্নেয়াস্ত্র হাতে তৎপর সিক্রেট সার্ভিসের সদস্যরা
ছবি: রয়টার্স
৩ / ১০
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র ও তাঁর স্ত্রী চেরিল হাইনসকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন নিরাপত্তাকর্মীরা
ছবি: রয়টার্স
৪ / ১০
একজন অতিথিকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছেন সিক্রেট সার্ভিসের সদস্যরা
ছবি: রয়টার্স
৫ / ১০
অনুষ্ঠানস্থল থেকে বের হয়ে আসা ব্যক্তিদের দিকনির্দেশনা দিচ্ছেন একজন পুলিশ সদস্য
ছবি: রয়টার্স
৬ / ১০
লালগালিচার পাশ দিয়ে দৌড়ে যাচ্ছেন ন্যাশনাল গার্ডের সদস্যরা
ছবি: রয়টার্স
৭ / ১০
গুলির ঘটনার পর ফোনে কথা বলছেন হোয়াইট হাউস সংবাদদাতাদের জন্য আয়োজিত বার্ষিক নৈশভোজে আগত এক অতিথি
ছবি: রয়টার্স
৮ / ১০
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এ ছবিটি প্রকাশ করেছেন। তিনি জানান, ছবিতে মাটিতে পড়ে থাকা ব্যক্তিই হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজ চলাকালে গুলিবর্ষণের ঘটনার সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে
ছবি: এএফপি
৯ / ১০
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে ফেরার পর ভেতরে ঢোকার জন্য ওয়েস্ট উইংয়ের একটি প্রবেশপথে অপেক্ষা করছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ও তাঁর স্ত্রী জ্যানেট ডাউসডেবস রুবিও
ছবি: রয়টার্স
১০ / ১০
ক্যালিফোর্নিয়ার টরেন্সের একটি বাড়িতে প্রবেশের প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) একটি ট্যাকটিক্যাল টিম। বাড়িটি হোয়াইট হাউস সংবাদদাতাদের বার্ষিক নৈশভোজে হামলাকারী হিসেবে সন্দেহভাজন ব্যক্তির বলে ধারণা করা হচ্ছে
ছবি: এএফপি