ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের প্রচার

ব্রাজিলে প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় দফার ভোট আগামী রোববার (২৫ অক্টোবর)। ভোট সামনে রেখে প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। ডানপন্থী লিবারেল পার্টির (পিএল) প্রার্থী ফ্লাভিও বলসোনারোর সমর্থকেরা সাও পাওলো ও সালভাদরে সমাবেশ করছেন। অন্যদিকে বাম ঘরানার ওয়ার্কার্স পার্টির (পিটি) প্রার্থী ও বর্তমান প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার সমর্থকেরাও প্রচার চালাচ্ছেন। সমাবেশে প্রার্থীদের ছবি ও পতাকা নিয়ে অংশ নিচ্ছেন সমর্থকেরা।

১ / ৬
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লিবারেল পার্টির প্রার্থী ফ্লাভিও বলসোনারোর এক সমর্থকের অঙ্গভঙ্গি। সাও পাওলো, ১৮ অক্টোবর ২০২৬
ছবি: রয়টার্স
২ / ৬
নির্বাচনী সমাবেশে ব্রাজিলের প্রেসিডেন্ট ও ওয়ার্কার্স পার্টির প্রার্থী লুলা দা সিলভার ছবির সামনে সেলফি তুলছেন তাঁর সমর্থকেরা। জুইজ দি ফোরা, মিনাস জেরাইস, ১৬ অক্টোবর ২০২৬
ছবি: এএফপি
৩ / ৬
প্রেসিডেন্ট প্রার্থী ফ্লাভিও বলসোনারোর ছবি-সংবলিত পতাকা হাতে এক সমর্থক। সাও পাওলো, ১৮ অক্টোবর ২০২৬
ছবি: রয়টার্স
৪ / ৬
নির্বাচনী সমাবেশে ধোঁয়ার শিখা হাতে ফ্লাভিও বলসোনারোর এক সমর্থক। সাও পাওলো, ১৮ অক্টোবর ২০২৬
ছবি: রয়টার্স
৫ / ৬
প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারে ফ্লাভিও বলসোনারোর সমর্থকদের সমাবেশ। সাও পাওলো, ১৮ অক্টোবর ২০২৬
ছবি: রয়টার্স
৬ / ৬
নির্বাচনী সমাবেশে ফ্লাভিও বলসোনারোর সমর্থকদের জন্য রাখা টি-শার্ট ও ক্যাপ। সালভাদর, বাহিয়া, ১৭ অক্টোবর ২০২৬
ছবি: রয়টার্স