প্যারিসে পুলিশ-বিক্ষোভকারী সংঘর্ষ

অবসরের বয়স ৬২ থেকে বাড়িয়ে ৬৪ বছর করা হয়েছে ফ্রান্সে। এ–সংক্রান্ত আইনের বিরুদ্ধে প্যারিসে বিক্ষোভ কর্মসূচি পালন হয় মে দিবসে। কর্মসূচির একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে অনেক যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পুলিশের কাঁদানে গ্যাসের শেলে পুরো এলাকা ধোঁয়াচ্ছন্ন হয়ে যায়। আহত হন অনেকে। ঘটনাস্থল থেকে কাউকে কাউকে আটক করে নিয়ে যেতে দেখা যায় পুলিশকে। প্যারিসের পাশাপাশি এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয় দেশটির অন্যান্য শহরেও।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১৩
মে দিবসে এক বিক্ষোভে ফরাসি প্রেসিডেন্টের আদলে গড়া একটি পুতুল বহন করে মিছিলে অংশ নেন বিক্ষোভকারীরা
ছবি: এএফপি
২ / ১৩
বিক্ষোভে বিভিন্ন সাজে অংশ নেন বিক্ষোভকারীরা
ছবি: এএফপি
৩ / ১৩
ফরাসি তারকদের ছবি লাগানো বোর্ডের তৈরি ছোট নভোযান আগুনে নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা
ছবি: এএফপি
৪ / ১৩
প্লেস দে লা নেশনে জড়ো হয়েছেন বিক্ষোভকারীরা
ছবি: এএফপি
৫ / ১৩
পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় জলকামানের মুখোমুখি হয় বিক্ষোভকারীরা
ছবি: এএফপি
৬ / ১৩
হলুদ ধোঁয়া ছুড়ছেন এক বিক্ষোভকারী
ছবি: এএফপি
৭ / ১৩
দাঙ্গা পুলিশের দিকে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করছেন এক বিক্ষোভকারী
ছবি: এএফপি
৮ / ১৩
বিক্ষোভের একপর্যায়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষ হয়
ছবি: এএফপি
৯ / ১৩
বিক্ষোভের সময় গাড়িতে আগুন দেওয়া হয়
ছবি: এএফপি
১০ / ১৩
বিক্ষোভের সময় একটি সাইকেল-শেয়ারিং স্টেশন আগুনে জ্বলছে
ছবি: এএফপি
১১ / ১৩
দাঙ্গা পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় এক বিক্ষোভকারী আতশবাজি ছুড়ছেন
ছবি: এএফপি
১২ / ১৩
বিক্ষোভের সময় জ্বলন্ত গাড়ি থেকে আগুনের ফুলকি বের হওয়ার সঙ্গে সঙ্গে রাস্তায় ধোঁয়ায় ভরে যায়
ছবি: এএফপি
১৩ / ১৩
বিক্ষোভের একপর্যায়ে একজন বিক্ষোভকারীকে আটক করে নিয়ে যাচ্ছেন পুলিশের কর্মকর্তারা
ছবি: এএফপি