চীনের মোটরসাইকেল কারখানায় ব্যস্ততা

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের পাহাড়ঘেরা শহর ছোংছিং শুধু পর্যটনের জন্যই নয়, মোটরসাইকেল উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবেও পরিচিত। ১৯৭৯ সালে রাষ্ট্রমালিকানাধীন জিয়ালিং কারখানায় মোটরসাইকেল উৎপাদন শুরু হওয়ার পর থেকে শহরটি পরিণত হয়েছে বিশাল শিল্পকেন্দ্রে। বর্তমানে চীনে উৎপাদিত মোটরসাইকেলের এক-তৃতীয়াংশের বেশি আসে এই শহর থেকে। জেডএক্সমোটো ও শিনেরে কারখানায় ইঞ্জিন তৈরি, সংযোজন, পরীক্ষা–নিরীক্ষা এবং উৎপাদনের প্রতিটি ধাপে কর্মীদের নিরলস ব্যস্ততা ফুটে উঠেছে এসব ছবিতে:

১ / ১০
ট্রলিতে করে মোটরসাইকেলের ইঞ্জিন এক বিভাগ থেকে অন্য বিভাগে নিয়ে যাচ্ছেন এক কর্মী। জেডএক্সমোটো কারখানা, ২০ জুলাই ২০২৬
ছবি: এএফপি
২ / ১০
মোটরসাইকেলের ইঞ্জিনের বিভিন্ন অংশ সংযোজনের কাজে ব্যস্ত এক কর্মী। জেডএক্সমোটো কারখানা, ২০ জুলাই ২০২৬
ছবি: এএফপি
৩ / ১০
মোটরসাইকেল সংযোজনের কাজ করছেন এক কর্মী। শিনেরে কারখানা, ২১ জুলাই ২০২৬
ছবি: এএফপি
৪ / ১০
মোটরসাইকেল সংযোজনের প্রস্তুতি নিচ্ছেন এক কর্মী। শিনেরে কারখানা, ২১ জুলাই ২০২৬
ছবি: এএফপি
৫ / ১০
সংযোজনের জন্য সারিবদ্ধভাবে রাখা মোটরসাইকেলে কাজ করছেন কর্মীরা। জেডএক্সমোটো কারখানা, ২০ জুলাই ২০২৬
ছবি: এএফপি
৬ / ১০
প্রায় প্রস্তুত একটি মোটরসাইকেলে বাকি খুঁটিনাটি কাজ করছেন এক কর্মী। জেডএক্সমোটো কারখানা, ২০ জুলাই ২০২৬
ছবি: এএফপি
৭ / ১০
মোটরসাইকেল সংযোজনের একটি মুহূর্ত। জেডএক্সমোটো কারখানা, ২০ জুলাই ২০২৬
ছবি: এএফপি
৮ / ১০
প্রস্তুত হওয়ার পর সারিবদ্ধ করে রাখা মোটরসাইকেলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক কর্মী। শিনেরে কারখানা, ২১ জুলাই ২০২৬
ছবি: এএফপি
৯ / ১০
সংযোজন শেষ হওয়ার পর মোটরসাইকেলটি পরীক্ষা করে দেখার প্রস্তুতি নিচ্ছেন কর্মীরা। জেডএক্সমোটো কারখানা, ২০ জুলাই ২০২৬
ছবি: এএফপি
১০ / ১০
সংযোজন শেষ হওয়া মোটরসাইকেল পরীক্ষা করে দেখছেন এক কর্মী। জেডএক্সমোটো কারখানা, ২০ জুলাই ২০২৬
ছবি: এএফপি