ভয়াবহ দাবানলে পুড়ছে স্পেন–ফ্রান্স

ইউরোপে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। এর মধ্যে স্পেন ও ফ্রান্সে ছড়িয়ে পড়েছে ভয়াবহ দাবানল। পুড়ে ছাই হয়ে যাচ্ছে বনভূমি ও জনপদ। স্পেনের মাদ্রিদের পশ্চিমাঞ্চল থেকে ফরাসি শহর বোর্দো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে দিনরাত লড়ছেন দমকলকর্মীরা। হাজারো মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। বনভূমি ও জনপদ ছাড়িয়ে কিছু শহরেও দাবানল ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

১ / ১০
মাদ্রিদ থেকে প্রায় ৬০ কিলোমিটার দূরের ফ্রেসনেদিয়াস এলাকায় দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন দমকলকর্মীরা। ফ্রেসনেদিয়াস, স্পেন, ২৫ জুলাই
ছবি: এএফপি
২ / ১০
রাতের অন্ধকারেও ফ্রেসনেদিয়াস এলাকায় আগুন নেভানোর কাজ করে যাচ্ছেন এক দমকলকর্মী। ফ্রেসনেদিয়াস, স্পেন, ২৫ জুলাই
ছবি: এএফপি
৩ / ১০
প্রবল বাতাসের মধ্যে দাবানল নিয়ন্ত্রণে প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন দমকলকর্মীরা। ফ্রেসনেদিয়াস, স্পেন, ২৫ জুলাই
ছবি: এএফপি
৪ / ১০
কাস্তিয়া ই লেওন প্রদেশের এল তিয়েম্বলো গ্রামে নিজের মার্শাল আর্ট একাডেমি রক্ষায় পানি ছিটিয়ে ও দাহ্য কাঠ সরিয়ে আগুন ঠেকানোর চেষ্টা করছেন মালিক ডেভিড গনজালেস ও একাডেমির সদস্যরা। এল তিয়েম্বলো, স্পেন, ২৪ জুলাই
ছবি: রয়টার্স
৫ / ১০
দাবানলের কারণে সরিয়ে নেওয়া মানুষদের জন্য বোর্দোর একটি প্রদর্শনী কেন্দ্রে অস্থায়ী আশ্রয়ের ব্যবস্থা করা হয়েছে। বোর্দো, ফ্রান্স, ২৫ জুলাই
ছবি: এএফপি
৬ / ১০
দাবানল থেকে নিরাপদে সরিয়ে নেওয়ার পর বোর্দোর অস্থায়ী আশ্রয়কেন্দ্রে অবস্থান করছেন এক প্রবীণ দম্পতি। বোর্দো, ফ্রান্স, ২৫ জুলাই
ছবি: এএফপি
৭ / ১০
দাবানলে ক্ষতিগ্রস্ত এলাকা থেকে সরিয়ে আনা স্থানীয় বাসিন্দারা বোর্দোর আশ্রয়কেন্দ্রে বিশ্রাম নিচ্ছেন। বোর্দো, ফ্রান্স,২৫ জুলাই
ছবি: এএফপি
৮ / ১০
আকাশ থেকে দেখা যাচ্ছে দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের আরকাশোঁ অববাহিকার কাছে ওদাঁজ এলাকার ভয়াবহ দাবানল। ফ্রান্স, ২৫ জুলাই
ছবি: এএফপি
৯ / ১০
ফ্রেসনেদিয়াস এলাকার বিস্তীর্ণ বনভূমি দাবানলে পুড়ে কালো হয়ে গেছে। আকাশ থেকে তোলা ছবি। ফ্রেসনেদিয়াস, স্পেন, ২৫ জুলাই
ছবি: এএফপি
১০ / ১০
এল তিয়েম্বলো গ্রামের মার্শাল আর্ট একাডেমির সদস্যরা ভবনের চারপাশে থাকা কাঠের আগুন নেভানোর চেষ্টা করছেন। এল তিয়েম্বলো, স্পেন, ২৪ জুলাই
ছবি: রয়টার্স