ইরানে হামলা ও দেশে দেশে বিক্ষোভ

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল শনিবার সকালে ইরানে হামলা শুরু করে। এ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ সরকারের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা নিহত হয়েছেন। হামলার জবাবে ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়ছে ইরান। এ ছাড়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে বিভিন্ন দেশে বিক্ষোভ হচ্ছে।

১ / ১০
আকাশপথে ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার পর বিস্ফোরণস্থল থেকে ধোঁয়া উড়ছে। তেহরান, ইরান, ১ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স
২ / ১০
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবরে শিয়া মুসলিমদের বিক্ষোভ। গিলগিট-বালতিস্তান, পাকিস্তান, ১ মার্চ ২০২৬
ছবি: এএফপি
৩ / ১০
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবরে বিক্ষোভের পর প্রার্থনারত শিয়া মুসলিমরা। লাহোর, পাকিস্তান, ১ মার্চ ২০২৬
ছবি: এএফপি
৪ / ১০
আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে বাগদাদে সুরক্ষিত গ্রিন জোন এলাকার দিকে যাওয়ার চেষ্টা করেন বিক্ষোভকারীরা। ওই এলাকায় মার্কিন দূতাবাস অবস্থিত। বাগদাদ, ইরান, ১ মার্চ ২০২৬
ছবি: এএফপি
৫ / ১০
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের প্রতিবাদে শিয়া মুসলিম নারীদের বিক্ষোভ। শ্রীনগর, কাশ্মীর, ভারত, ১ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স
৬ / ১০
ইরানের ক্ষেপণাস্ত্র সরাসরি আঘাত হানার পর ড্রোনে তোলা ছবিতে ক্ষতিগ্রস্ত ভবন ও সড়কের দৃশ্য। তেল আবিব, ইসরায়েল, ১ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স
৭ / ১০
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার খবরে পাকিস্তানে মার্কিন কনস্যুলেটের বাইরে সহিংস বিক্ষোভ হয়। এ সময় আধা সামরিক বাহিনীর সদস্যদের সতর্ক পাহারায় দেখা যায়। করাচি, পাকিস্তান, ১ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স
৮ / ১০
মার্কিন কনস্যুলেটের কাছে বিক্ষোভকারীরা পুলিশের তল্লাশিচৌকিতে আগুন দেয়। একজন পুলিশ কর্মকর্তাকে সড়কে পড়ে থাকা জিনিসপত্র সরাতে দেখা যাচ্ছে। করাচি, পাকিস্তান, ১ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স
৯ / ১০
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহতের খবরে তেহরানের একটি চত্বরে জড়ো হয়েছেন হাজার হাজার শোকার্ত ইরানি। তেহরান, ইরান, ১ মার্চ ২০২৬
ছবি: এএফপি
১০ / ১০
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত ভবনের কাছে ধ্বংসাবশেষ হাতে একজন ইসরায়েলি। তেল আবিব, ইসরায়েল, ১ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স