হামলার মধ্যেই খাবার পৌঁছান তাঁরা
বর্তমানে ইউক্রেনের যেসব অঞ্চলে তীব্র লড়াই চলছে, সেগুলোর মধ্যে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অন্যতম। সম্মুখসমর থেকে মাত্র ১০ কিলোমিটার দূরে সেখানকার সিভেরস্ক শহরে প্রায় প্রতিদিনই রুশ বাহিনীর হামলার ঘটনা ঘটে। এই হামলার মধ্যেই বাসিন্দাদের মাঝে পাউরুটি পৌঁছে দেওয়ার কাজ করেন কিছু মানুষ। ক্রামতোর্স্ক ও কোস্তিয়ানতিনিভকা শহর থেকে মানবিক সহায়তা হিসেবে সপ্তাহে দুইবার প্রায় ২,৫০০টি করে পাউরুটি পাওয়া যায়। গোলার আঘাত এড়াতে দ্রুত সাইকেল, মোটরসাইকেল চালিয়ে এসব পাউরুটি বাসিন্দাদের কাছে পৌঁছে দেওয়া হয়। এএফপির এই ছবিগুলো গত ২ মে ইউক্রেনের দোনেৎস্কের সিভেরস্ক এলাকা থেকে তোলা।
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
২ / ৮
৩ / ৮
৪ / ৮
৫ / ৮
৬ / ৮
৭ / ৮
৮ / ৮