দেশে দেশে যুদ্ধের আঁচ

ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান সামরিক সংঘাতের প্রভাব এখন মধ্যপ্রাচ্য ছাপিয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। ক্ষেপণাস্ত্র হামলা ও পাল্টা হামলার জেরে আন্তর্জাতিক আকাশপথে নজিরবিহীন স্থবিরতা নেমে এসেছে, যার ফলে হাজার হাজার যাত্রী বিভিন্ন দেশের বিমানবন্দরে আটকে পড়েছেন। সমুদ্রপথেও শুরু হয়েছে সামরিক তৎপরতা, যার প্রভাব পড়ছে দূরবর্তী দেশগুলোর জনজীবনেও। ৫ মার্চ পর্যন্ত বিশ্বজুড়ে এই সংঘাতের প্রভাবে সৃষ্ট অস্থিরতার কিছু খণ্ডচিত্র নিয়ে এই ছবির গল্প।

১ / ৮
দক্ষিণ কোরিয়ার ইনচন আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে আছে এমিরেটস এয়ারলাইনসের একটি এয়ারবাস এ৩৮০। ইরান এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধের কারণে ফ্লাইট বাতিল হওয়ায় উড়োজাহাজটিকে বিমানবন্দরেই পার্ক করে রাখা হয়েছে। ৫ মার্চ, ২০২৬
ছবি: রয়টার্স
২ / ৮
দুবাইতে আটকে পড়ার পর বুলগেরিয়ার সোফিয়া বিমানবন্দরে পৌঁছেছেন একদল যাত্রী। মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে কয়েক হাজার ফ্লাইট বাতিল হওয়ায় বিশ্বজুড়ে আকাশপথে চলাচল বিপর্যয়ের মুখে পড়েছে। ৫ মার্চ, ২০২৬
ছবি: এএফপি
৩ / ৮
শ্রীলঙ্কায় স্থানীয় একটি পত্রিকায় খবর পড়ছেন এক ব্যক্তি। ৪ মার্চ শ্রীলঙ্কা উপকূলে ইরানি সামরিক জাহাজ আইরিস ডেনাতে সাবমেরিন হামলার খবর সারা বিশ্বে চাঞ্চল্য সৃষ্টি করেছে। ৫ মার্চ, ২০২৬
ছবি: রয়টার্স
৪ / ৮
মধ্যপ্রাচ্য সংকটের জেরে দুবাইতে আটকে পড়া একদল যাত্রী বুলগেরিয়ার সোফিয়া বিমানবন্দরে পৌঁছেছেন। ৫ মার্চ, ২০২৬
ছবি: রয়টার্স
৫ / ৮
ইসরায়েলের তেল আবিবের আকাশে দেখা যাচ্ছে ইরানি ক্ষেপণাস্ত্র। ৫ মার্চ ইসরায়েল অভিমুখে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান
ছবি: এএফপি
৬ / ৮
লেবাননের বৈরুতে হিজবুল্লাহর স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলার পর ধোঁয়ার কুণ্ডলী দেখা যাচ্ছে। হামলার আগে বাসিন্দাদের এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল ইসরায়েলি সেনাবাহিনী। ৫ মার্চ, ২০২৬
ছবি: এএফপি
৭ / ৮
লেবাননের টায়ারে ইসরায়েলি বোমা হামলায় একটি সৌরবিদ্যুৎকেন্দ্রে আগুন লেগে যায়। আগুন নেভানোর চেষ্টা করছেন স্থানীয় কর্মীরা। ৪ মার্চ, ২০২৬
ছবি: এএফপি
৮ / ৮
শ্রীলঙ্কার করাঁপিটিয়া হাসপাতালের বাইরে দাঁড়িয়ে ইরান দূতাবাসের এক কর্মী। ৪ মার্চ শ্রীলঙ্কা উপকূলে মার্কিন সাবমেরিনের হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবির ঘটনায় আহত নাবিকদের এখানে চিকিৎসা দেওয়া হচ্ছে। ৫ মার্চ, ২০২৬
ছবি: এএফপি