নেপালে ধ্বংসের মধ্যে উদ্ধারের লড়াই

ভয়াবহ ভূমিধস ও আকস্মিক বন্যার কাদাপানিতে মুহূর্তেই বদলে গেছে নেপালের নুয়াকোট জেলার চিত্র। এ ছাড়া ক্ষতিগ্রস্ত হয়েছে বাগমাতি প্রদেশের তিব্বত সীমান্তবর্তী রসুয়া ও পার্শ্ববর্তী কয়েকটি জেলা। কোথাও ঘরবাড়ি ডুবে আছে কাদায়, কোথাও সড়ক পরিণত হয়েছে ধ্বংসস্তূপে। উদ্ধারকর্মীরা ছুটছেন জীবিত ব্যক্তিদের সন্ধানে, আহত ব্যক্তিদের নেওয়া হচ্ছে হাসপাতালে। আর স্বজনেরা ধ্বংসস্তূপের ভিড়ে খুঁজে ফিরছেন প্রিয়জনকে। আকস্মিক বন্যার পর এখন চলছে বেঁচে থাকার লড়াই আর নিখোঁজ ব্যক্তিদের খোঁজ।

১ / ১০
কাদা-জলে তলিয়ে যাওয়া রাস্তায় হতাহত ও জীবিত ব্যক্তিদের সরিয়ে নিতে উদ্ধারকারীরা এক্সক্যাভেটর ব্যবহার করছেন। দেবঘাট, নুয়াকোট, নেপাল, ২৬ আগস্ট
ছবি: এএফপি
২ / ১০
আকস্মিক বন্যার পর একটি বাড়ি কাদা ও পলিমাটিতে তলিয়ে আছে। দেবঘাট, নুয়াকোট, নেপাল, ২৬ আগস্ট
ছবি: এএফপি
৩ / ১০
এক ব্যক্তিকে উদ্ধারের পর হেলিকপ্টারে করে নিয়ে যাওয়া হচ্ছে। ত্রিশূলী, নুয়াকোট, নেপাল, ২৬ আগস্ট
ছবি: রয়টার্স
৪ / ১০
আকস্মিক বন্যার পর এক ব্যক্তিকে উদ্ধার করে এক্সক্যাভেটরে করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হচ্ছে। ত্রিশূলী, নুয়াকোট, নেপাল, ২৬ আগস্ট
ছবি: রয়টার্স
৫ / ১০
দক্ষিণ কোরিয়া সরকারের একটি উদ্ধারকারী দল নেপালের উদ্দেশে রওনা হয়েছে। ইনচন আন্তর্জাতিক বিমানবন্দর, দক্ষিণ কোরিয়া, ২৭ আগস্ট
ছবি: এএফপি
৬ / ১০
য়াবহ বন্যার পর ধ্বংসস্তূপে জীবিত ব্যক্তিদের সন্ধান করছেন নিরাপত্তা বাহিনীর সদস্য ও প্রশিক্ষিত কুকুর। ত্রিশূলী, নুয়াকোট, নেপাল, ২৭ আগস্ট
ছবি: রয়টার্স
৭ / ১০
আকস্মিক বন্যার পর কাদামাখা বাড়িঘর। ত্রিশূলী, নুয়াকোট, নেপাল, ২৬ আগস্ট
ছবি: রয়টার্স
৮ / ১০
ভয়াবহ আকস্মিক বন্যায় আহত ব্যক্তিদের তালিকা দেখছেন স্বজনেরা। বীর হাসপাতালের ট্রমা সেন্টারের বাইরে, কাঠমান্ডু, নেপাল, ২৬ আগস্ট
ছবি: রয়টার্স
৯ / ১০
বন্যায় আহত এক ব্যক্তি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। নুয়াকোট, নেপাল, ২৬ আগস্ট
ছবি: এএফপি
১০ / ১০
ভয়াবহ বন্যা ও ভূমিধসের পর উদ্ধারকর্মীরা এক ব্যক্তিকে বহন করে নিয়ে যাচ্ছেন। তিব্বত সীমান্তবর্তী রসুয়া, নেপাল, ২৬ আগস্ট
ছবি: রয়টার্স