যন্তর মন্তর ছাড়িয়েছে প্রতিবাদ

প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে ভারতে ক্ষোভ থামছে না। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বানে চলমান দিল্লির যন্তর মন্তরের আন্দোলন ছড়িয়ে পড়েছে মুম্বাইসহ বিভিন্ন শহরে। অবস্থান, বিক্ষোভ, পুলিশি ধরপাকড়, স্বেচ্ছাসেবীদের সহায়তা—সব মিলিয়ে আন্দোলন এখন এক বিস্তৃত জনসমাবেশের রূপ নিয়েছে। আন্দোলনের কিছু মুহূর্ত নিয়েই এ ছবির গল্প।

১ / ১০
দিল্লির যন্তর মন্তরে ককরোচ জনতা পার্টির (সিজেপি) চলমান আন্দোলনে অংশ নিয়ে জাপানি মাঙ্গা সিরিজ ‘ওয়ান পিস’-এর প্রতীকসংবলিত পোস্টার হাতে দাঁড়িয়ে আছেন সিজেপির এক সমর্থক। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২৩ জুলাই
ছবি: রয়টার্স
২ / ১০
যন্তর মন্তরের আন্দোলনস্থলে দেয়ালে আঁকা কলম ধরা তেলাপোকার গ্রাফিতির পাশে দাঁড়িয়ে আছেন ককরোচ জনতা পার্টির এক সমর্থক। নয়াদিল্লি, ভারত, ২৩ জুলাই
ছবি: রয়টার্স
৩ / ১০
দিল্লির আন্দোলনের সঙ্গে সংহতি জানিয়ে মুম্বাইয়ে আয়োজিত বিক্ষোভে এক বিক্ষোভকারীকে আটক করার চেষ্টা করছে পুলিশ। মুম্বাই, ভারত, ২৩ জুলাই
ছবি: এএফপি
৪ / ১০
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মুম্বাইয়ের বিক্ষোভে স্লোগান দিচ্ছেন আন্দোলনকারীরা। ২৩ জুলাই
ছবি: এএফপি
৫ / ১০
বিক্ষোভ ছত্রভঙ্গ করতে আন্দোলনকারীদের আটক করার চেষ্টা করছে পুলিশ। মুম্বাই, ভারত, ২৩ জুলাই
ছবি: এএফপি
৬ / ১০
আন্দোলনে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছবিসংবলিত প্ল্যাকার্ড ব্যঙ্গাত্মক করে প্রদর্শন করছেন ককরোচ জনতা পার্টির সমর্থকেরা। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২৩ জুলাই
ছবি: এএফপি
৭ / ১০
দিল্লির যন্তর মন্তরের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে মুম্বাইয়ে প্রতিবাদ মিছিল করেন আন্দোলনকারীরা। ২২ জুলাই
ছবি: এএফপি
৮ / ১০
দীর্ঘ আন্দোলনের ক্লান্তিতে পুলিশ ব্যারিকেডের ওপর বিশ্রাম নিচ্ছেন ককরোচ জনতা পার্টির এই সমর্থক। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২৩ জুলাই
ছবি: রয়টার্স
৯ / ১০
আন্দোলনস্থলের অস্থায়ী চিকিৎসাশিবিরে স্বেচ্ছাসেবী চিকিৎসকের সঙ্গে করমর্দন করছেন সিজেপির এক সমর্থক। আন্দোলনকারীদের জন্য চিকিৎসা, খাবার ও অন্যান্য সহায়তা নিয়ে কাজ করছেন স্বেচ্ছাসেবকেরা। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২৩ জুলাই
ছবি: এএফপি
১০ / ১০
আন্দোলনকারীদের মধ্যে খাবার বিতরণ করছেন স্বেচ্ছাসেবকেরা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে সমর্থকেরা খাবার ও প্রয়োজনীয় সামগ্রী পাঠাচ্ছেন আন্দোলনস্থলে। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২২ জুলাই
ছবি: এএফপি