মানুষের কাজ শিখছে রোবট

মানুষের মতো দেখতে রোবটকে (হিউম্যানয়েড রোবট) বাস্তব জগতে বিভিন্ন কাজের উপযোগী করে তুলতে জার্মানির মিউনিখে চালু হয়েছে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণাকেন্দ্র ‘টিইউএম রোবোজিম’। মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটি (টিইউএম) ও প্রযুক্তিপ্রতিষ্ঠান নিউরা রোবোটিকসের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত এই কেন্দ্রে রোবটকে নানা শারীরিক কাজের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ২২ অক্টোবর কেন্দ্রটির উদ্বোধনী দিনে রোবটের প্রশিক্ষণ ও নানা কসরত নিয়ে এই ছবির গল্প—

১ / ৯
টেবিলে কাজ করছে মানুষের মতো দেখতে রোবট
২ / ৯
একটি রোবটের কাজের সক্ষমতা পরীক্ষা করা হচ্ছে
৩ / ৯
বাস্তব পরিবেশের বিভিন্ন জটিল কাজ রোবট যেন সহজে বুঝতে ও করতে পারে, সেভাবেই সাজানো হয়েছে প্রশিক্ষণকেন্দ্র
৪ / ৯
গবেষণাকেন্দ্রে মানুষের মতোই নিখুঁত অঙ্গভঙ্গিতে একটি কাজ সম্পন্ন করছে রোবট
৫ / ৯
কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় সুনির্দিষ্ট কাজ করছে একটি রোবট
৬ / ৯
শিল্পকারখানা ও দৈনন্দিন জীবনে রোবটের ব্যবহারিক দক্ষতা বাড়াতে যৌথভাবে কাজ করছে মিউনিখের টেকনিক্যাল ইউনিভার্সিটি ও নিউরা রোবোটিকস
৭ / ৯
৭. ভবিষ্যতে মানুষের পাশাপাশি কর্মক্ষেত্রে নিরাপদ সহযোগীর ভূমিকা পালনের উপযোগী করে রোবটকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে
৮ / ৯
উন্নত প্রযুক্তির সেন্সর ও কৃত্রিম বুদ্ধিমত্তার সমন্বয়ে প্রস্তুতি চলছে এসব রোবটের
৯ / ৯
হাতে বিশেষ গ্লাভস পরে গবেষকের দেওয়া নির্দেশনা অনুযায়ী কাজ শিখছে মানুষের মতো দেখতে একটি রোবট