ধ্বংসস্তূপে জীবনের লড়াই

ভয়াবহ জোড়া ভূমিকম্পে বিপর্যস্ত ভেনেজুয়েলার উপকূলীয় অঞ্চল লা গুয়াইরায় ধ্বংসস্তূপের মাঝেও থেমে নেই জীবন। অস্থায়ী আশ্রয়কেন্দ্রে দিন কাটছে হাজারো মানুষের, কেউ খাবার রান্না করছেন, কেউ ওষুধ ও ত্রাণের লাইনে দাঁড়িয়ে, আবার শিশুরা ফুটবল খেলায় খুঁজে নিচ্ছে স্বস্তি। একই সঙ্গে দেশ-বিদেশের উদ্ধারকর্মীরা এখনো নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন।

১ / ১৫
লা গুয়াইরার অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ফুটবল খেলায় মেতে উঠেছে শিশুরা
ছবি: রয়টার্স
২ / ১৫
ভূমিকম্পের পর অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বিশ্রাম নিচ্ছেন এক ব্যক্তি
ছবি: রয়টার্স
৩ / ১৫
ক্ষতিগ্রস্ত এলাকায় রাস্তার পাশে পরিবারের জন্য রান্না করছেন আলেহান্দ্রা কামাচো, পেছনে সাবেক প্রেসিডেন্ট হুগো চাভেজের ম্যুরাল
ছবি: রয়টার্স
৪ / ১৫
অস্থায়ী আশ্রয়কেন্দ্রে একটি কুকুরকে খাবার খাওয়াচ্ছেন এক নারী
ছবি: রয়টার্স
৫ / ১৫
ভূমিকম্পে ঘরহারা মানুষ খোলা রাস্তায় অস্থায়ীভাবে আশ্রয় নিয়েছেন
ছবি: রয়টার্স
৬ / ১৫
কাতিয়া লা মারের প্লায়া ভার্দে এলাকায় স্বেচ্ছাসেবকদের বিতরণ করা ওষুধ ও জরুরি সহায়তা নিতে লাইনে দাঁড়িয়ে ভূমিকম্পদুর্গতরা
ছবি: এএফপি
৭ / ১৫
আশ্রয়কেন্দ্রে কুকুরগুলোর যত্ন নিচ্ছেন এক ব্যক্তি
ছবি: রয়টার্স
৮ / ১৫
অস্থায়ী আশ্রয়কেন্দ্রে বিশ্রাম নিচ্ছেন ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষ
ছবি: রয়টার্স
৯ / ১৫
প্লায়া ভার্দে এলাকায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের মধ্যে ওষুধ ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করছেন স্বেচ্ছাসেবকেরা
ছবি: এএফপি
১০ / ১৫
ত্রাণ নিয়ে ভেনেজুয়েলার উদ্দেশে রওনা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন পাশের দেশ বলিভিয়ান বিমানবাহিনীর এক সদস্য
ছবি: রয়টার্স
১১ / ১৫
ক্ষতিগ্রস্ত আবাসিক ভবনের পাশ দিয়ে বড় পানির পাত্র বহন করছেন এক বাসিন্দা
ছবি: এএফপি
১২ / ১৫
ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধানে কাজ করছেন এক উদ্ধারকর্মী
ছবি: রয়টার্স
১৩ / ১৫
ভূমিকম্পে নিহত হোর্হে হিদালগোর কফিন কবরে নামিয়ে দিচ্ছেন শোকার্ত স্বজনেরা
ছবি: রয়টার্স
১৪ / ১৫
ভেনেজুয়েলার ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের জন্য আর্জেন্টিনার বুয়েনস এইরেসে বিশেষ প্রার্থনা
ছবি: রয়টার্স
১৫ / ১৫
ভেনেজুয়েলার কাতিয়া লা মারের ক্ষতিগ্রস্ত একটি ভবনে অনুসন্ধান চালাচ্ছেন ফ্রান্সের সপ্তম সিভিল সিকিউরিটি ট্রেনিং অ্যান্ড ইন্টারভেনশন রেজিমেন্টের সদস্যরা
ছবি: রয়টার্স