ছবিতে ইরান যুদ্ধে পাল্টাপাল্টি হামলা, বিক্ষোভ

ইরানজুড়ে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দেশটির ওপর আরও কঠোর ও বিস্তৃত পরিসরে হামলা চালানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি ইরানের আরও নেতাকে লক্ষ্যবস্তু করা ও দেশটির বিভিন্ন স্থাপনা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তবে ইরান কোনোভাবেই আত্মসমর্পণ করবে না বলে আবারও জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এই সংঘাত ও যুদ্ধ পরিস্থিতি নিয়ে ছবির গল্প—

১ / ৯
তেহরানে হামলার পর বিস্ফোরণের দৃশ্য। তেহরান, ইরান। ৭ মার্চ ২০২৬। ছবি: এএফপি
২ / ৯
বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলার পর উড়ছে ধোঁয়া। বৈরুত, লেবানন। ৭ মার্চ ২০২৬
ছবি: এএফপি
৩ / ৯
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর বিস্ফোরণে ধোঁয়ায় ঢেকে যায় আকাশ। তেহরান, ইরান। ৮ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স
৪ / ৯
মধ্যপ্রাচ্যে সংঘাতের প্রতিবাদে মার্কিন কনস্যুলেটের বাইরে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর আদলে তৈরি একটি কুশপুতুলে লাথি মারছেন এক বিক্ষোভকারী। মেক্সিকো সিটি, মেক্সিকো। ৭ মার্চ ২০২৬
ছবি: এএফপি
৫ / ৯
কুয়েতের শুয়াইবা বন্দরে ইরানের ড্রোন হামলায় নিহত এক মার্কিন সেনার পতাকায় মোড়ানো কফিন উড়োজাহাজ থেকে নামানো হচ্ছে। ডোভার এয়ারফোর্স ঘাঁটি, ডেলাওয়ার, যুক্তরাষ্ট্র। ৭ মার্চ ২০২৬
ছবি: এএফপি
৬ / ৯
কুয়েতে ড্রোন হামলায় নিহত মার্কিন সেনাদের প্রতি শ্রদ্ধা জানাতে ডোভার এয়ারফোর্স ঘাঁটিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর সঙ্গে আছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ডেলাওয়ার, যুক্তরাষ্ট্র। ৭ মার্চ ২০২৬
ছবি: এএফপি
৭ / ৯
সংঘাতের মধ্যে ইরানের নেতৃত্বের বিরুদ্ধে আয়োজিত এক সমাবেশে প্ল্যাকার্ড হাতে এক শিশু। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ৭ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স
৮ / ৯
ইরানবিরোধী এক সমাবেশে রাখা নিহত মার্কিন সেনাসদস্যদের ছবি দেখছেন বিক্ষোভকারীরা। লস অ্যাঞ্জেলেস, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র। ৭ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স
৯ / ৯
ইসরায়েলকে লক্ষ্য করে ইরান ও লেবানন থেকে একাধিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়। তাতে ইসরায়েলের আকাশে দেখা যায় আলোর ঝলকানি। নেতানিয়া, ইসরায়েল। ৭ মার্চ ২০২৬
ছবি: এএফপি