ভারতে চন্দ্রজয়ের উদ্‌যাপন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব শঙ্কা কাটিয়ে গতকাল বুধবার ভারতের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের বুকে সফলভাবে অবতরণ করেছে চন্দ্রযান-৩। চন্দ্রযান-৩-এর ল্যান্ডার ‘বিক্রম’ চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ করে। এর মধ্য দিয়ে চাঁদে মহাকাশযান অবতরণকারী চতুর্থ দেশ হিসেবে তালিকায় যুক্ত হলো ভারত। ২০১৯ সালে চাঁদের দোরগোড়ায় পৌঁছালেও চাঁদের মাটি স্পর্শ করতে পারেনি ভারতের মহাকাশযান।
গত ১৪ জুলাই ভারতের অন্ধ্র প্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশকেন্দ্র থেকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হয়। চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম ‘বিক্রম’, রোভারের নাম ‘প্রজ্ঞান’। ল্যান্ডারটি উচ্চতায় ২ মিটারের মতো, ওজন ১ হাজার ৭০০ কেজির বেশি। আকারে ছোট রোভারের ওজন ২৬ কেজি মাত্র। এই রোভারই চাঁদের বুকে ঘুরে ঘুরে বৈজ্ঞানিক গবেষণা চালাবে।
ভারতের বিভিন্ন এলাকায় চন্দ্রবিজয়ের খবর উদ্‌যাপন নিয়ে ছবির গল্প।
১ / ৫
ভারতের মহাকাশযান চাঁদে অবতরণের আগের দিন চন্দ্রযান-৩-এর রেপ্লিকা মুখে এঁকে উদ্‌যাপন করছেন শিক্ষার্থীরা। ২২ আগস্ট
ছবি : এএফপি
২ / ৫
আহমেদাবাদের গুজরাট সায়েন্স সিটির একটি মিলনায়তনে চাঁদে চন্দ্রযান-৩ মহাকাশযানের অবতরণের দৃশ্য সরাসরি দেখছেন মানুষ
ছবি: রয়টার্স
৩ / ৫
শরীরে ভারতের তেরঙ্গা পতাকা এঁকে চন্দ্রযান-৩ উৎক্ষেপণে ব্যবহৃত এলবিএম৩ এম৪-এর একটি রেপ্লিকা হাতে অরুণ হরিয়ানি
ছবি: রয়টার্স
৪ / ৫
প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান-৩-এর ল্যান্ডার বিক্রমের সফল অবতরণের পর মুম্বাইয়ে মানুষের উদ্‌যাপন। ২৩ আগস্ট
ছবি: এএফপি
৫ / ৫
চন্দ্রযান-৩-এর রেপ্লিকা ঘিরে বৃত্ত তৈরি করে দাঁড়িয়ে আছে শিক্ষার্থীরা। এ সময় তাদের মুখেও মহাকাশযানের রেপ্লিকা আঁকা দেখা যায়
ছবি: এএফপি