ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপে চলছে জীবনের খোঁজ

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলায় ২৪ জুনের জোড়া শক্তিশালী ভূমিকম্পের পর দিনরাত চলছে উদ্ধার অভিযান। ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের খুঁজতে স্থানীয় বাহিনীর পাশাপাশি এল সালভাদর, কোস্টারিকা ও ফ্রান্সের উদ্ধারকারীরাও যোগ দিয়েছেন। গৃহহীন মানুষের আশ্রয়, বিদ্যুৎ, বিশুদ্ধ পানি ও অন্যান্য জরুরি সেবা নিশ্চিত করতেও চলছে নিরলস চেষ্টা।

১ / ১৫
লা গুয়েইরা প্রদেশে ভূমিকম্পের পর উদ্ধার অভিযানে একসঙ্গে কাজ করছেন এল সালভাদর ও ভেনেজুয়েলার উদ্ধারকর্মীরা
ছবি: রয়টার্স
২ / ১৫
লা গুয়েইরা প্রদেশের কারাবাল্লেদায় ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে জীবিতদের খুঁজছেন উদ্ধারকারীরা
ছবি: এএফপি
৩ / ১৫
রাজধানী কারাকাস থেকে ৪০ কিলোমিটার দূরের শহর কারাবাল্লেদায় ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মীরা
ছবি: এএফপি
৪ / ১৫
কারাকাসের এল জুনকিতো এলাকায় ক্ষতিগ্রস্ত ভবনের বাইরে বিদ্যুতের তারে ঝুঁকি রয়েছে কি না, তা পরীক্ষা করছেন রাষ্ট্রীয় বিদ্যুৎ কোম্পানির এক কর্মী
ছবি: রয়টার্স
৫ / ১৫
কারাবাল্লেদায় রাতের অন্ধকারে ট্রাকের হেডলাইটের আলোয় ধ্বংসস্তূপে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকারীরা
ছবি: এএফপি
৬ / ১৫
ধ্বংসস্তূপের নিচে জীবিত থাকার সম্ভাবনা থাকা একজনকে উদ্ধারের আশায় প্রার্থনা করছেন স্থানীয় বাসিন্দারা
ছবি: রয়টার্স
৭ / ১৫
লা গুয়াইরায় উদ্ধার অভিযানে অংশ নিচ্ছেন এল সালভাদরের উদ্ধারকর্মীরা
ছবি: রয়টার্স
৮ / ১৫
ভূমিকম্পে ঘরবাড়ি হারিয়ে কারাকাসের এল জুনকিতো এলাকায় অস্থায়ী তাঁবুতে বসবাস করছেন ক্ষতিগ্রস্ত মানুষ
ছবি: রয়টার্স
৯ / ১৫
দুর্গত মানুষের জন্য বিনা মূল্যে বিতরণের উদ্দেশ্যে একটি চত্বরে রাখা হয়েছে পোশাক
ছবি: রয়টার্স
১০ / ১৫
ধসে পড়া ভবনের পাশে নিখোঁজ স্বজনদের সন্ধানে টাঙানো নোটিশ দেখছেন স্থানীয় বাসিন্দারা
ছবি: এএফপি
১১ / ১৫
উদ্ধার তৎপরতায় সহায়তা করতে ভেনেজুয়েলায় পৌঁছেছেন কোস্টারিকার রেডক্রসের সদস্যরা
ছবি: এএফপি
১২ / ১৫
কারাবাল্লেদায় ক্ষতিগ্রস্ত একটি ভবনের সামনে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ফ্রান্সের সিভিল সিকিউরিটি ট্রেনিং অ্যান্ড ইন্টারভেনশন রেজিমেন্টের সদস্যরা
ছবি: রয়টার্স
১৩ / ১৫
অনুসন্ধানী কুকুর নিয়ে ধ্বংসস্তূপে জীবিতের সন্ধান করছেন উদ্ধারকর্মীরা
ছবি: রয়টার্স
১৪ / ১৫
লা গুয়েইরায় ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা
ছবি: রয়টার্স
১৫ / ১৫
মুঠোফোনের আলো জ্বেলে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের মধ্যে এগিয়ে যাচ্ছেন এক উদ্ধারকর্মী
ছবি: এএফপি