যুদ্ধের ছায়ায় ইরানে ঈদ

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধে লিপ্ত থাকার মধ্যেই পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করেছে ইরান। রাজধানী তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে লাখো মুসল্লি আজ শনিবার ঈদের জামাতে অংশ নেন। ঈদ জামাতে ধ্বনিত হয় যুদ্ধবিরোধী স্লোগান, দেখা যায় নিহত নেতাদের ছবি। দিনের শেষভাগে অনুষ্ঠিত হয় সামরিক কর্মকর্তাদের জানাজা। উৎসবের দিনে প্রার্থনা, প্রতিবাদ ও শোক—সব মিলিয়ে এক ভিন্ন ঈদ এসেছিল ইরানিদের জীবনে।

১ / ৮
ঈদের নামাজে অংশ নিতে গিয়ে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির ছবি হাতে দাঁড়িয়ে এক নারী। ২১ মার্চ ২০২৬
ছবি: এএফপি
২ / ৮
ঈদের জামাতে অংশ নিয়ে যুদ্ধবিরোধী স্লোগান দেন নারীরা। গ্র্যান্ড মোসাল্লা মসজিদ, তেহরান, ২১ মার্চ ২০২৬
ছবি: এএফপি
৩ / ৮
গ্র্যান্ড মোসাল্লা মসজিদে ঈদুল ফিতরের নামাজে অংশ নেন ইরানি নারীরা। তেহরান, ২১ মার্চ ২০২৬
ছবি: এএফপি
৪ / ৮
পবিত্র ঈদুল ফিতরের নামাজে অংশ নিতে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে জড়ো হন বিপুলসংখ্যক মুসল্লি। ২১ মার্চ ২০২৬
ছবি: এএফপি
৫ / ৮
কোলের শিশুকে নিয়ে ঈদের জামাতে অংশ নিচ্ছেন এক ইরানি নারী। গ্র্যান্ড মোসাল্লা মসজিদ, তেহরান, ২১ মার্চ ২০২৬
ছবি: এএফপি
৬ / ৮
গায়ে জাতীয় পতাকা জড়িয়ে ঈদের জামাতে ইরানি নারী। গ্র্যান্ড মোসাল্লা মসজিদ, তেহরান, ২১ মার্চ ২০২৬
ছবি: এএফপি
৭ / ৮
তেহরানে আইআরজিসি মুখপাত্র আলী মোহাম্মদ নাইনির জানাজায় আয়াতুল্লাহ আলী খামেনির ছবি হাতে শোকাহত জনতা। ২১ মার্চ ২০২৬
ছবি: এএফপি
৮ / ৮
ঈদের নামাজের পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনির জানাজায় অংশ নেন শোকাহত জনতা। তেহরান, ২১ মার্চ ২০২৬
ছবি: রয়টার্স