বক্সিংয়ের জমজমাট লড়াই

যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে গতকাল শনিবার রাতে বসেছিল বক্সিংয়ের রোমাঞ্চকর এক আসর। ভার্জিন হোটেলস লাস ভেগাসে অনুষ্ঠিত জমজমাট এই লড়াইয়ের নানা মুহূর্ত নিয়ে ছবির গল্প।

১ / ৭
ওয়েলটারওয়েট বিভাগের লড়াইয়ে কুইন্টন র‍্যান্ডালকে হারানোর পর রেফারি টনি উইকস ও দলীয় সদস্যদের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিচ্ছেন রাউল কুরিয়েল (মাঝে, বড় হ্যাট পরা)।
২ / ৭
দশম রাউন্ডে রবসন কনসেইসাওকে মুষ্ট্যাঘাত করছেন র‍্যামন্ড মুরাতাল্লা (ডানে)।
৩ / ৭
অষ্টম রাউন্ডের লড়াইয়ে র‍্যামন্ড মুরাতাল্লা ও রবসন কনসেইসাও।
৪ / ৭
সুপার ওয়েলটারওয়েট লড়াইয়ের নবম রাউন্ডে লড়ছেন পল ক্রল ও চার্লস কনওয়েল (ডানে)।
৫ / ৭
সুপার লাইটওয়েট লড়াইয়ে হুয়ান কার্লোস বেসেরিলকে মুষ্ট্যাঘাত করছেন ডিলান ক্যাপেটিলো (বাঁয়ে)।
৬ / ৭
সুপার লাইটওয়েট লড়াইয়ের তৃতীয় রাউন্ডে ডিলান ক্যাপেটিলোকে নকআউট করা মুষ্ট্যাঘাত করছেন হুয়ান কার্লোস বেসেরিল (ডানে)।
৭ / ৭
সুপার লাইটওয়েট লড়াইয়ের দ্বিতীয় রাউন্ডে হুয়ান কার্লোস বেসেরিলকে নকডাউন করেন ডিলান ক্যাপেটিলো (ডানে)।