দেশে দেশে বিশ্বকাপ ফুটবলের উৎসব শুরু

আর মাত্র কয়েক ঘণ্টা পরই পর্দা উঠছে ফিফা বিশ্বকাপ ২০২৬–এর। মাঠের লড়াই শুরুর আগেই বিশ্বের নানা প্রান্তে শুরু হয়েছে ফুটবল উন্মাদনা। ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশে দেশে ইতিমধ্যে শুরু হয়ে সমর্থকদের নানা রকম কার্যক্রম। প্রিয় দলের জার্সি ও পতাকা নিয়ে আনন্দে মেতেছেন সমর্থকেরা। প্রিয় খেলোয়াড়ের জার্সি কিনতে খেলার সামগ্রীর দোকানে ভিড় করছেন তাঁরা। সব মিলিয়ে বিশ্বকাপ ঘিরে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। মাঠে প্রথম বাঁশি বাজার আগেই ফুটবল বিশ্বের সবচেয়ে বড় আসরকে বরণ করে নিতে প্রস্তুত কোটি কোটি সমর্থক।

১ / ৭
বিশ্বকাপ ফুটবল সামনে রেখে ভারতের কেরালা রাজ্যের কোচি শহরের উপকণ্ঠে স্থাপন করা হয়েছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর বিশাল কাটআউট। তার পাশে বসে আছেন এক ব্যক্তি। কোচি, ভারত, ১০ জুন
ছবি: রয়টার্স
২ / ৭
বিশ্বকাপ সামনে রেখে ফুটবল জার্সির চাহিদা বেড়েছে। কায়রোর ঐতিহাসিক খান আল-খালিলি বাজারের একটি জার্সির দোকানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছে মানুষ। কায়রো, মিসর, ৯ জুন
ছবি: এএফপি
৩ / ৭
বিশ্বকাপের আবহ ছড়িয়েছে স্বাগতিক দেশ মেক্সিকোতে। মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকার ম্যাচের আগে রাজধানী মেক্সিকো সিটির একটি দেয়ালে ফুটবল ঘিরে তৈরি করা ম্যুরাল। মেক্সিকো সিটি, মেক্সিকো, ১০ জুন
ছবি: রয়টার্স
৪ / ৭
বিশ্বকাপে অংশ নিতে মেক্সিকোর উদ্দেশে যাত্রার আগে বিমানবন্দরে জাতীয় পতাকা হাতে ভক্তদের অভিবাদন জানাচ্ছেন উরুগুয়ের খেলোয়াড়েরা। সিউদাদ দে লা কস্তা, উরুগুয়ে, ৯ জুন
ছবি: এএফপি
৫ / ৭
ফুটবলের সবচেয়ে বড় আসর ঘিরে সাজসজ্জা শুরু হয়েছে নিউইয়র্কের কুইন্স এলাকায়। রুজভেল্ট অ্যাভিনিউর ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতে শোভা পাচ্ছে বিভিন্ন দেশের পতাকা, জার্সি ও ব্যানার। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ৯ জুন
ছবি: এএফপি
৬ / ৭
বিশ্বের নানা দেশের অভিবাসীদের আবাস নিউইয়র্কের কুইন্সে। ফুটবল বিশ্বকাপ উপলক্ষে কুইন্সের রুজভেল্ট অ্যাভিনিউজুড়ে এখন শোভা পাচ্ছে এই টুর্নামেন্টে অংশগ্রহণকারী দেশগুলোর পতাকা, জার্সিসহ নানা সামগ্রী। নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র, ৯ জুন
ছবি: এএফপি
৭ / ৭
বিশ্বকাপ খেলতে মেক্সিকোর উদ্দেশে রওনা হওয়ার আগে উরুগুয়ে জাতীয় দলকে বিদায় জানাতে জড়ো হয়েছেন সমর্থকেরা। এ সময় বিমানবন্দরের বাইরে ভুভুজেলা বাজাচ্ছেন একজন। সিউদাদ দে লা কস্তা, উরুগুয়ে, ৯ জুন
ছবি: এএফপি