ডাইনোসরের কঙ্কালের নিলাম

‘ট্রিনিটি’ একটি টাইরানোসরাস-রেক্স কঙ্কাল, যা ৬৭ মিলিয়ন বছর আগের। আগামী ১৮ এপ্রিল এটি সুইজারল্যান্ডে নিলাম করা হবে। ইউরোপে এ ধরনের নিলাম এটিই প্রথম হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এটি ১২ দশমিক ৮ ফুট উঁচু ও ৩টি টি-রেক্স নমুনা থেকে হাড়ের উপাদান দিয়ে তৈরি। নিলামে এর মূল্য রাখা হয়েছে ৮ মিলিয়ন সুইস ফ্রাঙ্ক। ছবিগুলো গত ২৮ মার্চ তোলা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৭
ডাইনোসরের একটি প্রজাতি টাইরানোসরাস-রেক্সের কঙ্কাল। এটি ১২ দশমিক ৮ ফুট উঁচু।
২ / ৭
টাইরানোসরাস-রেক্সের মুখের অংশ এটি।
৩ / ৭
রক্ষণাবেক্ষণে ব্যস্ত একজন।
৪ / ৭
কঙ্কালটির একাংশে রক্ষণাবেক্ষণের কাজ করছেন দুজন।
৫ / ৭
কঙ্কালে হাড়ের একটি অংশে রক্ষণাবেক্ষণে এক কর্মী।
৬ / ৭
টাইরানোসরাস-রেক্সের কঙ্কালের পরিচর্যায় দুই কর্মী।
৭ / ৭
টাইরানোসরাস-রেক্সের দেহের বিভিন্ন অংশের রক্ষণাবেক্ষণের কাজ করছেন এক কর্মী।