ভোটার তালিকা নিয়ে বিক্ষোভ, আটক আন্দোলনকারীরা

ভারতের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) নিয়ে অনিয়মের অভিযোগে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ করেছেন বিরোধী দল ও বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা। প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ১০ অক্টোবর বেঙ্গালুরু, শ্রীনগর ও নয়াদিল্লিতে বিক্ষোভ হয়। নয়াদিল্লিতে বিক্ষোভকারীদের আটক করে পুলিশ। এ সময় বিক্ষোভকারী ও নিরাপত্তাকর্মীদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়।

১ / ১১
বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন ছাত্রসংগঠনগুলোর সমর্থক ও সদস্যরা। বেঙ্গালুরু, ১০ অক্টোবর
ছবি: এএফপি
২ / ১১
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের আটক করছেন নিরাপত্তাকর্মীরা। নয়াদিল্লি, ১০ অক্টোবর
ছবি: রয়টার্স
৩ / ১১
সিজেপির বিক্ষোভ চলাকালে এক আন্দোলনকারীকে আটক করে নিয়ে যাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। নয়াদিল্লি, ১০ অক্টোবর
ছবি: রয়টার্স
৪ / ১১
সিজেপির বিক্ষোভ চলাকালে আটকের সময় নিরাপত্তাকর্মীদের দিকে হাতের ইশারা করছেন এক আন্দোলনকারী। নয়াদিল্লি, ১০ অক্টোবর
ছবি: রয়টার্স
৫ / ১১
সিজেপির বিক্ষোভ চলাকালে আন্দোলনকারীদের আটক করছেন নিরাপত্তাকর্মীরা। নয়াদিল্লি, ১০ অক্টোবর
ছবি: রয়টার্স
৬ / ১১
সিজেপির বিক্ষোভ চলাকালে এক আন্দোলনকারীকে আটক করছেন নিরাপত্তাকর্মীরা। নয়াদিল্লি, ১০ অক্টোবর
ছবি: রয়টার্স
৭ / ১১
সিজেপির বিক্ষোভ চলাকালে এক আন্দোলনকারীকে আটক করছেন নিরাপত্তাকর্মীরা। নয়াদিল্লি, ১০ অক্টোবর
ছবি: রয়টার্স
৮ / ১১
এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করছেন বিরোধী জোট ‘ইন্ডিয়া’র সমর্থকেরা। শ্রীনগর, ১০ অক্টোবর
ছবি: এএফপি
৯ / ১১
প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের সময় ককরোচ জনতা পার্টির (সিজেপি) এক সমর্থককে আটক করছে পুলিশ। নয়াদিল্লি, ১০ অক্টোবর
ছবি: এএফপি
১০ / ১১
আটকের পর পুলিশের গাড়ি থেকে বাইরে তাকিয়ে আছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) এক সমর্থক। নয়াদিল্লি, ১০ অক্টোবর
ছবি: এএফপি
১১ / ১১
প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শ্রীনগরে কংগ্রেস কার্যালয়ে আয়োজিত বিক্ষোভে অংশ নিয়েছেন বিরোধী দলের নেতা-কর্মীরা। ১০ অক্টোবর
ছবি: রয়টার্স