যুদ্ধ পেরিয়ে শান্তির খোঁজে নিসর্গমাঝে বৈঠকে যুক্তরাষ্ট্র–ইরান
সুইজারল্যান্ডের লুসার্ন হ্রদের তীরে বুর্গেনস্টক রিসোর্ট। চারদিকে পাহাড়, সবুজ বন আর শান্ত জলরাশি। প্রকৃতির এই শান্ত পরিবেশেই বসেছে মধ্যপ্রাচ্যের সংঘাত থামানোর লক্ষ্যে গুরুত্বপূর্ণ এক কূটনৈতিক বৈঠক। যুক্তরাষ্ট্র, ইরান, পাকিস্তান ও কাতারের প্রতিনিধিরা অংশ নিয়েছেন এতে। শীর্ষ পর্যায়ের এ বৈঠকে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইরানের স্পিকার বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনির এবং কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি এই বৈঠকে অংশ নেন। করমর্দন, শুভেচ্ছা বিনিময় আর আনুষ্ঠানিকতার মধ্যেই মধ্যপ্রাচ্যে সংঘাত অবসানের পথ খোঁজার চেষ্টা করেছেন তাঁরা।
১ / ৯
২ / ৯
৩ / ৯
৪ / ৯
৫ / ৯
৬ / ৯
৭ / ৯
৮ / ৯
৯ / ৯