ভূমিকম্পের ক্ষত বয়ে বেড়াচ্ছে ভেনেজুয়েলা

ভেনেজুয়েলায় প্রায় এক মাস আগে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এই ভূমিকম্পে নিহতের সংখ্যা ৫ হাজার ৩০০ ছাড়িয়ে গেছে। এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তাই চলছে অনুসন্ধান তৎপরতা। এর মধ্যেই মানুষের স্বাভাবিক জীবনে ফেরার চেষ্টাও লক্ষ করা যাচ্ছে। এসব চিত্র নিয়ে ছবির গল্প।

১ / ৯
বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের কাছে কীটনাশক ছিটাচ্ছেন এক ব্যক্তি। কারাবালেদা, ভেনেজুয়েলা, ২২ জুলাই ২০২৬
ছবি: এএফপি
২ / ৯
ধ্বংসস্তূপে এখনো চলছে অনুসন্ধানকাজ। কারাবালেদা, ২২ জুলাই ২০২৬
ছবি: এএফপি
৩ / ৯
এক হাত হারানো এই ব্যক্তি অনুসন্ধানকাজে যোগ দিয়েছেন। কারাবালেদা, ২২ জুলাই ২০২৬
ছবি: এএফপি
৪ / ৯
ভবনের ছাদ ধসে পড়েছে। সেখানে প্রিয়জনের খোঁজ করছেন এক ব্যক্তি। কারাবালেদা, ২২ জুলাই ২০২৬
ছবি: রয়টার্স
৫ / ৯
ড্রোন থেকে নেওয়া ছবিতে ভূমিকম্পে নিহত ব্যক্তিদের সমাধির সারি। লা গুইরা, ২২ জুলাই ২০২৬
ছবি: রয়টার্স
৬ / ৯
ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা লোহালক্কড়সহ বিভিন্ন জিনিস। তুকাকাস, ২২ জুলাই ২০২৬
ছবি: এএফপি
৭ / ৯
ধ্বংসস্তূপ থেকে রড সংগ্রহ করছেন এক ব্যক্তি। তুকাকাস, ২২ জুলাই ২০২৬
ছবি: এএফপি
৮ / ৯
ধ্বংসস্তূপে লোহালক্কড়সহ অন্যান্য সামগ্রীর খোঁজে লোকজন। তুকাকাস, ২২ জুলাই ২০২৬
ছবি: এএফপি
৯ / ৯
ভূমিকম্পের ক্ষত নিয়েই কাজে এক ব্যক্তি। তিনি পর্যটকের অপেক্ষায়। চিচিরিভিচি, ভেনেজুয়েলা, ২২ জুলাই ২০২৬
ছবি: এএফপি