উত্তাল দিল্লি

বিক্ষোভ–আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে ভারতের রাজধানী দিল্লির রাজপথ। দেশটির বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টি (সিজেপি) এ বিক্ষোভের ডাক দিয়েছে। সংসদ অভিমুখে বিক্ষোভের সময় কাঁদানে গ্যাসের শেল, লাঠিচার্জ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এরপরও আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন দলটির নেতারা। ভারতের আন্দোলন নিয়েই এই ছবির গল্প।

১ / ৮
ককরোচ জনতা পার্টির (সিজেপি) ছেঁড়া ব্যানারের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে দলটির আন্দোলনরত এক সমর্থককে। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২১ জুলাই
ছবি: রয়টার্স
২ / ৮
আন্দোলনে আহত সমর্থকদের পাশে দাঁড়িয়েছেন সিজেপির প্রধান অভিজিৎ দিপকে। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২১ জুলাই
ছবি: রয়টার্স
৩ / ৮
যন্তর মন্তরে বিক্ষোভস্থলের পাশে র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (আরএএফ) সদস্যদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছেন সিজেপির এক সমর্থক। নয়াদিল্লি, ভারত, ২১ জুলাই
ছবি: রয়টার্স
৪ / ৮
আন্দোলনে আহত এক বিক্ষোভকারীর সঙ্গে কথা বলছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২১ জুলাই
ছবি: রয়টার্স
৫ / ৮
ভারতের জাতীয় পতাকা হাতে বিক্ষোভস্থলে সিজেপির একজন সমর্থক। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২১ জুলাই
ছবি: রয়টার্স
৬ / ৮
বিক্ষোভ ছত্রভঙ্গ করতে ছোড়া কাঁদানে গ্যাসের শেল কুড়িয়ে পুলিশের দিকেই ছুড়ে দিচ্ছেন এক বিক্ষোভকারী। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২০ জুলাই
ছবি: এএফপি
৭ / ৮
আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২১ জুলাই
ছবি: এএফপি
৮ / ৮
পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় অচেতন হয়ে পড়া এক বিক্ষোভকারীকে সরিয়ে নিচ্ছেন অন্যরা। যন্তর মন্তর, নয়াদিল্লি, ভারত, ২০ জুলাই
ছবি: এএফপি