কলম্বিয়ায় ধ্বংসস্তূপের নিচে চলছে প্রাণের সন্ধান

১০ আগস্ট শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে কলম্বিয়ার বিভিন্ন এলাকা। ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্পে ধসে পড়ে বহু ভবন। বিধ্বস্ত এসব ভবনের নিচে অনেক মানুষ আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দলগুলো দ্রুত উদ্ধারকাজ চালাতে সর্বাত্মক চেষ্টা করছে। তাদের সঙ্গে যোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দারা। কোথাও স্বজনের খোঁজে চলছে হাহাকার, কোথাও ধ্বংসস্তূপ সরিয়ে চলছে প্রাণ বাঁচানোর চেষ্টা। পেরেইরা, কালি ও মানিজালেসে ভূমিকম্পের পর উদ্ধার তৎপরতার সেই চিত্রই উঠে এসেছে এ ছবির গল্পে

১ / ১২
পেরেইরায় ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ থেকে আসবাবপত্র বের করছেন স্থানীয় বাসিন্দারা। ১০ আগস্ট
ছবি: এএফপি
২ / ১২
পেরেইরায় ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের পাশ দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এক প্রবীণকে। ১০ আগস্ট
ছবি: এএফপি
৩ / ১২
পেরেইরায় ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধান করছেন স্থানীয় বাসিন্দারা। ১০ আগস্ট
ছবি: এএফপি
৪ / ১২
কালিতে ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ সরাচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ১০ আগস্ট
ছবি: এএফপি
৫ / ১২
ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে উদ্ধারকর্মীদের সঙ্গে জীবিতদের সন্ধান করছেন স্থানীয় বাসিন্দারা। কালি, কলম্বিয়া। ১০ আগস্ট
ছবি: এএফপি
৬ / ১২
ধ্বংসস্তূপের ভেতর থেকে এক ব্যক্তির মরদেহ টেনে বের করছেন উদ্ধারকর্মীরা। পেরেইরা, কলম্বিয়া, ১০ আগস্ট
ছবি: রয়টার্স
৭ / ১২
ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধানে ক্রেন ব্যবহার করছেন উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা। পেরেইরা, কলম্বিয়া, ১০ আগস্ট
ছবি: এএফপি
৮ / ১২
ধ্বংসস্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান করছেন উদ্ধারকর্মী ও স্থানীয় বাসিন্দারা। পেরেইরা, কলম্বিয়া, ১০ আগস্ট
ছবি: এএফপি
৯ / ১২
কলম্বিয়ার মানিজালেসে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত একটি ভবনের সামনে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। ১০ আগস্ট
ছবি: রয়টার্স
১০ / ১২
কলম্বিয়ার মানিজালেসে ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ। ১০ আগস্ট
ছবি: এএফপি
১১ / ১২
কলম্বিয়ার কালিতে ভূমিকম্পে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপ সরিয়ে উদ্ধারকাজ চালাচ্ছেন স্থানীয় বাসিন্দা ও জরুরি বিভাগের কর্মীরা। ১০ আগস্ট
ছবি: রয়টার্স
১২ / ১২
কলম্বিয়ার মানিজালেসে ভূমিকম্পের পর রাস্তায় মোমবাতি জ্বালাচ্ছেন এক নারী। ১০ আগস্ট
ছবি: রয়টার্স