ছবিতে ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের হামলা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের মার্কিন ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে ইরানও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

১ / ৯
ইসরায়েলের তেল আবিবে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র। তেল আবিব, ইসরায়েল, ২৮ ফেব্রুয়ারি
ছবি: রয়টার্স
২ / ৯
ইরানের হামলার পর বাহরাইনের রাজধানী মানামায় একটি ভবনে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিস। ২৮ ফেব্রুয়ারি
ছবি: এএফপি
৩ / ৯
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ঘোষণা করা হচ্ছে টিভিতে। নিউইয়র্ক, ২৮ ফেব্রুয়ারি
ছবি: এএফপি
৪ / ৯
ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছোড়ার পর একটি বিধ্বস্ত ভবনে উদ্ধারকর্মীরা। তেল আবিব, ইসরায়েল, ২৮ ফেব্রুয়ারি
ছবি: রয়টার্স
৫ / ৯
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গাড়ির ধ্বংসাবশেষ। গতকাল ইরানের রাজধানী তেহরানে
ছবি: রয়টার্স
৬ / ৯
ইরানের মিনাব শহরে ইসরায়েলের হামলায় বিধ্বস্ত স্কুল ভবনের সামনে স্থানীয় মানুষের ভিড়। গতকালের হামলায় ওই বিদ্যালয়ের অন্তত ৫১ শিক্ষার্থী নিহত হয়েছে। ছবিটি ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশনের সম্প্রচারিত ভিডিও থেকে নেওয়া
ছবি: এএফপি
৭ / ৯
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষতিগ্রস্ত গাড়ির পাশে ইসরায়েলের এক নিরাপত্তাকর্মী। গতকাল রস হাইন এলাকায়
রয়টার্স
৮ / ৯
ইরান থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর ইসরায়েলের উপকূলে বিস্ফোরণ। গতকাল ইসরায়েলের হাইফা বন্দরের কাছে
রয়টার্স
৯ / ৯
ইরানের ড্রোন হামলায় একটি ভবন থেকে ধোঁয়া উঠতে দেখা যায়। গতকাল বাহরাইনের মানামায়
ছবি: রয়টার্স