চার্লসের অভিষেকে সেজেছে লন্ডন

আনুষ্ঠানিক অভিষেক হচ্ছে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের। এ জন্য ৬ মে যুক্তরাজ্যের লন্ডনে বসছে রাজকীয় আয়োজন। অনুষ্ঠানে অংশ নিতে লন্ডনে জড়ো হচ্ছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানেরা, রাজপরিবারের সদস্যরা। চার্লসের রাজ্যাভিষেক ঘিরে সেজে উঠেছে বাকিংহাম প্যালেসসহ পুরো লন্ডন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ৮
রাজমুকুটের আদলে সাজানো হয়েছে আলোকসজ্জা। লন্ডনের হাইড পার্কে
২ / ৮
লন্ডনের পিকডোলি সার্কাস এলাকার সড়ক সাজানো হয়েছে জাতীয় পতাকায়
৩ / ৮
জাতীয় পতাকায় সাজানো হয়েছে চত্বর। রংতুলির ছোঁয়ায় সেটাই ফুটিয়ে তুলছেন এক শিল্পী
৪ / ৮
বাকিংহাম প্যালেসের বাগানের পাশে গণমাধ্যমকর্মীদের জন্য বসানো হয়েছে অস্থায়ী তাঁবু। সেখান থেকে রাজকীয় আয়োজন সরাসরি সম্প্রচারের ব্যবস্থা থাকবে
৫ / ৮
বাকিংহাম প্যালেসের প্রবেশপথে উড়ছে যুক্তরাজ্য ও কমনওয়েলথভুক্ত দেশগুলোর পতাকা
৬ / ৮
পতাকায় সাজানো হয়েছে বাকিংহাম প্যালেসের প্রবেশপথ। কড়াকড়ি আরোপ করা হয়েছে সাধারণের প্রবেশে
৭ / ৮
নতুন রাজাকে আনুষ্ঠানিকভাবে বরণে প্রস্তুত বাকিংহাম প্যালেস। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জোরদার করা হয়েছে নিরাপত্তা।
৮ / ৮
বাকিংহাম প্যালেসের বসানো হয়েছে পর্দা। বানানো হয়েছে দর্শক গ্যালারি। সেখানে উপস্থিত মানুষেরা সরাসরি দেখতে পারবেন রাজা চার্লসের রাজ্যাভিষেকের রাজকীয় আয়োজন