কড়া নিরাপত্তায় থমকে আছে দিল্লি

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ঘোষিত বিক্ষোভ কর্মসূচির আগে দিল্লিতে নিরাপত্তাব্যবস্থা ব্যাপকভাবে জোরদার করা হয়েছে। ভোটার তালিকার বিশেষ সংশোধনে (এসআইআর) অনিয়মের অভিযোগ তুলে তরুণদের নেতৃত্বাধীন সিজেপির এ কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীতে মোতায়েন করা হয়েছে নিরাপত্তা বাহিনীর বিপুলসংখ্যক সদস্য। মেট্রো, ট্রেন, বাসসহ যান চলাচলেও আরোপ করা হয়েছে বিধিনিষেধ।

১ / ৮
বিক্ষোভের আগে দিল্লিতে মোতায়েন র‍্যাপিড অ্যাকশন ফোর্সের (র‍্যাফ) সদস্যরা। ১০ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি
ছবি: এএফপি
২ / ৮
দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভস্থলের কাছে পাহারায় র‍্যাপিড অ্যাকশন ফোর্সের সদস্যরা। ১০ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি
ছবি: এএফপি
৩ / ৮
পুলিশের তল্লাশিচৌকির পাশ দিয়ে যাচ্ছেন এক বিক্রেতা। ১০ অক্টোবর ২০২৬, দিল্লি
ছবি: এএফপি
৪ / ৮
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভস্থলের পাশে পার্কে ঘুমাচ্ছেন সিজেপির সমর্থকেরা। ১০ অক্টোবর ২০২৬, দিল্লি
ছবি: রয়টার্স
৫ / ৮
বিক্ষোভ ঘিরে সড়কে ব্যারিকেড দিচ্ছেন সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) এক সদস্য। ১০ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি
ছবি: এএফপি
৬ / ৮
পুলিশি দায়িত্বে ব্যবহারের জন্য রাখা বাসের পাশ দিয়ে স্কুটার চালিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ১০ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি
ছবি: রয়টার্স
৭ / ৮
বিক্ষোভের দিন পুলিশের ব্যারিকেডে রাখা নিরাপত্তাসামগ্রী। ১০ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি
ছবি: রয়টার্স
৮ / ৮
বিক্ষোভ ঘিরে নিরাপত্তার দায়িত্বে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। ১০ অক্টোবর ২০২৬, নয়াদিল্লি
ছবি: রয়টার্স