স্পেনের ছিটমহলে ঢুকতে মরিয়া অভিবাসীরা

মরক্কো সীমান্তবর্তী স্পেনের ছিটমহল সেউতায় নতুন করে ঢুকে পড়েছেন হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী। ইতিমধ্যে ৬০ হাজারের বেশি মানুষ স্থলপথের পাশাপাশি সমুদ্রপথে সাঁতরে সেখানে পৌঁছেছেন। সাঁতরে যাওয়ার সময় ডুবে এবং সৈকতের একটি তল্লাশিচৌকিতে পদদলিত হয়ে অন্তত ৫৭ জনের মৃত্যু হয়েছে। সীমান্তের প্রবেশপথগুলোতে জড়ো হওয়া অভিবাসনপ্রত্যাশীদের ঠেকাতে কাঁদানে গ্যাসের শেল ও জলকামান ব্যবহার করেছে মরক্কোর নিরাপত্তা বাহিনী। এ সময় সংঘর্ষের ঘটনাও ঘটে। উদ্ভূত পরিস্থিতিতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ সেউতায় গেছেন। ছবিগুলো শুক্রবার তোলা।

১ / ১৪
স্পেনের সেউতার সীমান্ত এলাকায় মরক্কোর ফনিদেক শহরের কাছে একটি সংঘর্ষস্থলে অভিবাসনপ্রত্যাশীরা
ছবি: এএফপি
২ / ১৪
অভিবাসনপ্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছুড়ছেন মরক্কোর নিরাপত্তা বাহিনীর এক সদস্য
ছবি: এএফপি
৩ / ১৪
অভিবাসনপ্রত্যাশীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর ফনিদেক শহরের কাছে একটি গাড়িতে আগুন জ্বলছে
ছবি: এএফপি
৪ / ১৪
অভিবাসনপ্রত্যাশীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার করছেন মরক্কোর নিরাপত্তা বাহিনীর সদস্যরা
ছবি: এএফপি
৫ / ১৪
সৈকতে দেওয়া সীমান্ত বেড়া সাঁতরে পার হয়ে সেউতার দিকে এগোচ্ছেন অভিবাসনপ্রত্যাশীরা
ছবি: এএফপি
৬ / ১৪
ফনিদেকে সৈকতের সীমান্ত বেড়ার কাছে সাঁতরে সামনে এগোনোর চেষ্টা করছেন কয়েকজন
ছবি: এএফপি
৭ / ১৪
সেউতার সীমান্ত বেড়ার পাশে জড়ো হয়েছেন কয়েকজন অভিবাসনপ্রত্যাশী
ছবি: এএফপি
৮ / ১৪
ফনিদেকের অদূরে সীমান্ত বেড়ার কাছে জড়ো হয়েছেন বিপুলসংখ্যক অভিবাসনপ্রত্যাশী। এর আগে সেখানে সংঘর্ষের ঘটনা ঘটে
ছবি: এএফপি
৯ / ১৪
সেউতা–মরক্কো সীমান্তে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় পিছু হটছেন কয়েকজন অভিবাসনপ্রত্যাশী
ছবি: এএফপি
১০ / ১৪
মরক্কো থেকে স্পেনের সেউতায় প্রবেশের সময় একটি ফোলানো রিং হাতে এক অভিবাসনপ্রত্যাশী
ছবি: রয়টার্স
১১ / ১৪
ফনিদেকের কাছে সংঘর্ষস্থল থেকে নারীদের সরিয়ে নিচ্ছেন মরক্কোর নিরাপত্তা বাহিনীর সদস্যরা
ছবি: এএফপি
১২ / ১৪
সংঘর্ষস্থলের কাছে শিশু কোলে থাকা এক ব্যক্তিকে সরিয়ে নিচ্ছেন মরক্কোর নিরাপত্তা বাহিনীর এক সদস্য
ছবি: এএফপি
১৩ / ১৪
সমুদ্রপথে সাঁতরে এবং স্থলপথে হেঁটে সেউতায় প্রবেশের চেষ্টা করছেন মরক্কো থেকে আসা অভিবাসনপ্রত্যাশীরা
ছবি: রয়টার্স
১৪ / ১৪
ফনিদেকের অদূরে মরক্কো-সেউতা সীমান্তের কাছে সংঘর্ষস্থলের পাশের একটি পাহাড়ে অভিবাসনপ্রত্যাশীরা জড়ো হয়েছেন
ছবি: এএফপি