দেখলে মনে হবে দূরের আকাশে আগুন লেগেছে। আসলে এটি আগ্নেয়গিরি থেকে বের হওয়া ছাইয়ের মেঘ। গোধূলির সময় এই মেঘ দেখে মনে হচ্ছিল আকাশে যেন আগুন লেগেছে। চিলির দক্ষিণে কালবুকো আগ্নেয়গিরিতে গত বুধবার প্রথম উদ্গিরণ শুরু হয়। চলে ৯০ মিনিট। রয়টার্স
২ / ১২
অগ্ন্যুৎপাতের সময় সৃষ্ট বজ্রপাত। গবেষকেরা বলছেন, আগ্নেয়গিরি থেকে বের হয়ে আসা গলিত শিলা ও ছাইয়ে থাকা স্থির-বিদ্যুৎ থেকে এই বজ্রপাতের সৃষ্টি। ছবি: এএফপি
৩ / ১২
ছাইয়ে ঢেকে গেছে বাড়ির ছাদ। তাই নিজের বাড়ি পরিষ্কার করতে ব্যস্ত এক ব্যক্তি। ছবি: রয়টার্স
অনেক রাস্তায় তিন ফুট পুরু ছাইয়ের আস্তর জমেছে। ট্রাক দিয়ে ছাই সরিয়ে চলাচলের উপযোগী করা হচ্ছে পথ। ছবি: এএফপি
৬ / ১২
অগ্ন্যুৎপাতের কারণে চিলির দক্ষিণাঞ্চলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। সেখানকার মানুষজনকে ঘরে থাকতে বলা হয়েছে। আর বের হলেও শ্বাসকষ্ট এড়াতে মাস্ক ব্যবহার করতে বলা হয়েছে। ছবি: এএফপি
৭ / ১২
আগ্নেয়গিরির ছাইয়ে ঢাকা পড়ে গেলে লেকে থাকা ছোট নৌকাও। ছবি: রয়টার্স
৮ / ১২
আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের কারণে মাটি ধসে অনেক গাছ ও পাথর গিয়ে নদীতে পড়ে। ক্রেনের সাহায্যে এসব সরিয়ে নেওয়া হচ্ছে। ছবি: রয়টার্স
৯ / ১২
ছাইয়ের হাত থেকে রেহাই পায়নি এই কুকুর দুটিও। ছবি: রয়টার্স
১০ / ১২
চিলির দক্ষিণাঞ্চলে পুয়েত্রো ভারাস থেকে অগ্ন্যুৎপাতের দৃশ্য। ছবি: এএফপি
১১ / ১২
বাদ যায়নি পর্বতঘেরা পর্যটন এলাকা লস লাগোজও। সেখানে পাহাড়ের কোলঘেঁষে থাকা লেকের পাড় কালো ধুলায় ছেয়ে গেছে। ছবি: রয়টার্স
১২ / ১২
চিলির প্রতিবেশী দেশ আর্জেন্টিনার রিও নেগরো প্রদেশ থেকে দেখা যায় ছাইয়ের মেঘ। ছবি: এএফপি