জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঘোষিত হয়েছে ৮৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড (অস্কার)। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার হলিউডে বসা এই আসর নিয়ে মানুষের থাকে বাড়তি আগ্রহ। সেরা অভিনেতা ও অভিনেত্রীর অস্কারজয়ী লিওনার্দো ডিক্যাপ্রিও ও ব্রি ল্যারসন। ছবি: রয়টার্স
২ / ৮
এত দিনের অধরা অস্কার পেয়ে বেশ উচ্ছ্বসিত লিওনার্দো ডিক্যাপ্রিও। ‘দ্য রেভেন্যান্ট’ ছবির জন্য তিনি সেরা অভিনেতা হয়েছেন। ছবি: রয়টার্স
৩ / ৮
‘রুম’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর অস্কার জিতলেন ব্রি ল্যারসন। আনন্দটাও তাই বাঁধনহারা। ছবি: রয়টার্স
৪ / ৮
উপস্থাপক জে কে সিমন্সের সঙ্গে ছবি তোলার জন্য পোজ দিলেন ‘দ্য ড্যানিশ গার্ল’ চলচ্চিত্রে অভিনয় করে সেরা সহ-অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া অ্যালিসিয়া ভিকান্দার। ছবি: এএফপি
৫ / ৮
ব্রিজ অব স্পাইস ছবিতে অভিনয়ের জন্য সেরা সহ-অভিনেতার পুরস্কারজয়ী মার্ক রেল্যান্সের সঙ্গে উপস্থাপিকা প্যাট্রিসিয়া। ছবি: এএফপি
৬ / ৮
একমঞ্চে (বাঁ থেকে) সেরা সহ-অভিনেতা মার্ক রেল্যান্স, সেরা অভিনেত্রী ব্রি ল্যারসন, সেরা অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিও ও সেরা সহ-অভিনেত্রী অ্যালিসিয়া ভিকান্দার। ছবি: এএফপি
৭ / ৮
‘স্পেকটার’ ছবির ‘রাইটিংস অন দ্য ওয়াল’ গানের জন্য সেরা মৌলিক গান ক্যাটাগরিতে অস্কারজয়ী জিমি নেপস (বামে) ও স্যাম স্মিথ। ছবি: এএফপি