ব্রাজিলের পালমাস এলাকায় শুক্রবার (২৩ অক্টোবর, ২০১৫) থেকে প্রথমবারের মতো শুরু হয়েছে ‘ওয়ার্ল্ড গেমস ফর ইন্ডিজেনাস পিপলস’ শীর্ষক খেলার আয়োজন। এর উদ্বোধনী অনুষ্ঠানে আদীবাসী নারীরা রঙ করা কাঠের গুঁড়ি নিয়ে যাচ্ছেন। ছবি: রয়টার্স
২ / ১৬
‘ওয়ার্ল্ড গেমস ফর ইন্ডিজেনাস পিপলস’ এর উদ্বোধনী অনুষ্ঠানে আদিবাসী পুরুষদের পরিবেশনা। ছবি: রয়টার্স
৩ / ১৬
বিশ্ব আদিবাসী খেলার উদ্বোধনী অনুষ্ঠানে নাচ পরিবেশন করছেন আদিবাসীরা। ছবি: রয়টার্স
৪ / ১৬
বিশ্ব আদিবাসী খেলার উদ্বোধনী অনুষ্ঠানের মশাল নিয়ে আদিবাসী দুই সদস্য। ছবি: রয়টার্স
৫ / ১৬
‘ওয়ার্ল্ড গেমস ফর ইন্ডিজেনাস পিপলস’ এ আদিবাসী জেরেন্তে ও পাতাজোর মধ্যে ফুটবল খেলা চলাকালে গ্যালারিতে নেচে গেয়ে জেরেন্তে দলকে উৎসাহ দিচ্ছেন সমর্থকেরা। ছবি: রয়টার্স
৬ / ১৬
আদিবাসী জেরেন্তে ও পাতাজো সম্প্রদায়ের মধ্যে ফুটবল খেলা শুরু হওয়ার আগে সেলফি তোলায় ব্যস্ত আদিবাসী জেরেন্তে সম্প্রদায়ের তরুণীরা। ছবি: রয়টার্স
৭ / ১৬
ফুটবল খেলা শুরুর আগে প্রস্তুতি পর্বে আদিবাসী জেরেন্তে সম্প্রদায়ের খেলোয়াড়েরা। ছবি: রয়টার্স
৮ / ১৬
আদিবাসী জেরেন্তে ও পাতাজো সম্প্রদায়ের মধ্যে ফুটবল খেলা দেখতে এভাবেই সেজে এসেছেন পাতাজো সম্প্রদায়ের এক ব্যক্তি। ছবি: রয়টার্স
৯ / ১৬
আদিবাসী জেরেন্তে ও পাতাজো সম্প্রদায়ের মধ্যে ফুটবল খেলা শুরুর আগে ফুটবল নিয়ে এভাবেই কসরত দেখাচ্ছেন জেরেন্তে সম্প্রদায়ের এক তরুণী। ছবি: রয়টার্স
১০ / ১৬
গ্যালারিতে বসে ফুটবল খেলা দেখছেন ব্রাজিলের আদিবাসী কায়াপো সম্প্রদায়ের সদস্যরা। ছবি: রয়টার্স
১১ / ১৬
উদ্বোধনী অনুষ্ঠান দেখছেন বিভিন্ন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। ছবি: রয়টার্স
১২ / ১৬
‘ওয়ার্ল্ড গেমস ফর ইন্ডিজেনাস পিপলস’ এ অংশ নেওয়ার আগে আদিবাসী তাবারাজা সম্প্রদায়ের এক ব্যক্তি তোকানতিনস নদী দেখছেন। ছবি: রয়টার্স
১৩ / ১৬
খেলায় অংশ নিতে এসে ছবি তোলার ভঙ্গিতে আদিবাসী জামবিওয়া সম্প্রদায়ের এক তরুণ ও পাতাজো সম্প্রদায়ের এক তরুণী। ছবি: রয়টার্স
১৪ / ১৬
বিশ্ব আদিবাসী খেলার উদ্বোধনী অনুষ্ঠানের মশাল নিয়ে আদিবাসী দুই সদস্য। ছবি: রয়টার্স
১৫ / ১৬
ফুটবল খেলা শুরু হওয়ার আগে এভাবে ফুটবল খেলায় মেতে ওঠে আদিবাসী পারেসি সম্প্রদায়ের এক কিশোর। ছবি: রয়টার্স
১৬ / ১৬
‘ওয়ার্ল্ড গেমস ফর ইন্ডিজেনাস পিপলস’ এ অংশ নিতে অনেক দূর থেকে বাসে করে আসছেন আদিবাসী পাতাজো সম্প্রদায়ের সদস্যরা। ছবি: রয়টার্স