টানা ভারী বৃষ্টিতে যুক্তরাজ্যের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্যা দেখা দিয়েছে। এর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কার্লাইল শহর। সেই শহরের রাস্তায় পানি ঠেলে পাড় হচ্ছেন এক ব্যক্তি। ছবি: রয়টার্স
২ / ৯
কার্লাইল শহরে বন্যায় প্লাবিত শত শত বাড়ি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। জরুরি ত্রাণ কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে উদ্ধার তৎপরতা চালাচ্ছে। ছবি: রয়টার্স
৩ / ৯
নৌকায় করে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে কার্লাইল শহরের বাসিন্দাদের। ছবি: রয়টার্স
৪ / ৯
কোমর সমান বন্যার পানি পেরিয়ে নিরাপদ আশ্রয়ে পৌঁছানোর চেষ্টা। ছবি: রয়টার্স
৫ / ৯
দুর্গত ব্যক্তিদের উদ্ধারে সেনাসদস্যদের মোতায়েন করা হয়েছে। ছবি: রয়টার্স