ইউক্রেনে হামলা অব্যাহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেনের কয়েকটি শহরে রুশ বাহিনী হামলায় বিভিন্ন গুরুত্বপূর্ণ ভবনে রকেট হামলা করেছে। গুড়িয়ে দেওয়া হয়েছে বিভিন্ন সামরিক এলাকার বাড়িঘর। মরদেহ সরিয়ে আগুন নেভাতে ব্যস্ত সময় পার করছে উদ্ধারকর্মীরা।

১ / ৭
রাস্তায় ধ্বংস হওয়া সামরিক যানবাহনের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন এক ব্যক্তি। গত মঙ্গলবার কিয়েভ অঞ্চলের বুচা শহরে
ছবি: রয়টার্স
২ / ৭
ধ্বংস হওয়া সামরিক যানবাহন। দেখে যেনো মনে হয় ময়লার ভাগার। গত মঙ্গলবার কিয়েভ অঞ্চলের বুচা শহরে
ছবি: রয়টার্স
৩ / ৭
আঞ্চলিক পুলিশ ভবন আগুন নেভাতে কাজ করছেন ফায়ার সার্ভিসের এক কর্মী। গতকাল ইউক্রেনের খারকিভ অঞ্চলে
ছবি: এএফপি
৪ / ৭
ইউক্রেনের রাজধানী কিয়েভ শহরের প্রধান টেলিভিশন টাওয়ারে রকেট হামলায় নিহতদের মরদেহ উদ্ধারে কাজ করছে পুলিশ। গতকাল কিয়েভে
ছবি: এএফপি
৫ / ৭
পোল্যান্ড সীমান্তে ইউক্রেনের উদ্বাস্তুদের কাছে পাঠানোর জন্য পণ্য সংগ্রহ করছেন স্বেচ্ছাসেবীরা। গতকাল লন্ডনে
ছবি: এএফপি
৬ / ৭
ইউরোপীয় কাউন্সিলেরর প্রেসিডেন্ট চার্লস মিশেল (ডানে) এবং পোল্যান্ডের প্রধানমন্ত্রী মাতেউস মোরাউইকি ইউক্রেনের বাসিন্দাদের সান্তনা দিচ্ছেন। গতকাল পোল্যান্ডের সীমান্তের কাছে
ছবি: এএফপি
৭ / ৭
প্রাণ বাঁচাতে ইউক্রেন ছেড়ে মেয়েকে নিয়ে পোল্যান্ডের দিকে যাচ্ছেন এক মা। এ সময় মায়ের চোখের পানি মুছে দিচ্ছে ছোট্ট মেয়েটি। গতকাল পোল্যান্ড সীমান্তের কাছে
ছবি: রয়টার্স