মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ২০০৯ সালে হোয়াইট হাউসের বাসিন্দা হন। সেখানকার প্রধান আলোকচিত্রী পিট সওজা তাঁর অসংখ্য ছবি তুলেছেন। সম্প্রতি তিনি সেরা ৫৫টি ছবি বাছাই করেন। প্রথম আলো সেখান থেকে ২০টি ছবি বাছাই করেছে। ভার্জিনিয়ার এক দোকানে আপেল খাচ্ছেন ওবামা। ছবি হোয়াইট হাউসের সৌজন্যে
২ / ২০
প্রেসিডেন্টের মাথার চুল ধরার বায়না ছিল হোয়াইট হাউস কর্মীর সন্তানটির। মাথা নিচু করে সেই আবদার মেটালেন ওবামা। ছবি হোয়াইট হাউসের সৌজন্যে
৩ / ২০
২০০৯ সালে সিনেটর টেড কেনেডি ও তাঁর স্ত্রী ভিক্টোরিয়া প্রেসিডেন্ট ওবামার দুই মেয়ে সাশা ও মালিয়াকে বো নামের এই কুকুর উপহার দেন। হোয়াইট হাউসের বারান্দায় বোয়ের সঙ্গে দৌড়াচ্ছেন প্রেসিডেন্ট। ছবি হোয়াইট হাউসের সৌজন্যে
৪ / ২০
ফার্স্ট লেডি মিশেলকে নিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। লিফটে নিজের কোটটি খুলে স্ত্রীর গায়ে জড়িয়ে দেন। এই দম্পতির খানিকটা অন্তরঙ্গ মুহূর্ত না দেখার ভান সিক্রেট সার্ভিস কর্মীদের। ছবি হোয়াইট হাউসের সৌজন্যে
৫ / ২০
অস্টিনে ইউনিভার্সিটি অব টেক্সাসে ওজন মাপার চেষ্টা করছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামার একজন সফরসঙ্গী। কিন্তু এক পা এগিয়ে দিয়ে কিছুতেই তাঁকে তা করতে দিচ্ছিলেন না প্রেসিডেন্ট। ছবি হোয়াইট হাউসের সৌজন্যে
৬ / ২০
ভার্জিনিয়ায় প্রেসিডেন্ট ওবামার বক্তব্য শোনার জন্য বৃষ্টির মধ্যেই অপেক্ষা করছিলেন সমর্থকেরা। তাই বৃষ্টির মধ্যেই বক্তব্য দেন তিনি। ছবি হোয়াইট হাউসের সৌজন্যে
৭ / ২০
২০১০ সালের ১০ জানুয়ারি হোয়াইট হাউসে বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে সাবেক দুই প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও জর্জ ডব্লিউ বুশ। ছবি হোয়াইট হাউসের সৌজন্যে
৮ / ২০
মেরিল্যান্ডে এক দিবাযত্ন কেন্দ্রের শিশুদের সঙ্গে প্রেসিডেন্ট ওবামার দুষ্টুমির ছবিটি ২০১১ সালের ৯ জুন তোলা। ছবি হোয়াইট হাউসের সৌজন্যে
৯ / ২০
ওহাইওতে দুপুরের খাবার খাওয়ার সময় শিশুদের সঙ্গে প্রেসিডেন্টের দুষ্টুমি। ছবি হোয়াইট হাউসের সৌজন্যে
১০ / ২০
খুদে স্পাইডারম্যানের সঙ্গে মজা করছেন প্রেসিডেন্ট ওবামা। ছবি হোয়াইট হাউসের সৌজন্যে
১১ / ২০
প্রেসিডেন্ট হাত মেলালেন হোয়াইট হাউসের এক পরিচ্ছন্নতাকর্মীর সঙ্গে। ছবি হোয়াইট হাউসের সৌজন্যে
১২ / ২০
হাতির পোশাক পরে হোয়াইট হাউসের হ্যালোইন অনুষ্ঠানে এসেছিল ডেপুটি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার বেন রোডসের মেয়ে। তার সঙ্গে এভাবেই খেলায় মাতেন প্রেসিডেন্ট। ছবি হোয়াইট হাউসের সৌজন্যে
১৩ / ২০
ওভাল অফিসের আইন-বিষয়ক পরিচালক কেট ফেলনের যমজ সন্তানদের কোলে নিয়ে আছেন প্রেসিডেন্ট ওবামা। ছবি হোয়াইট হাউসের সৌজন্যে
১৪ / ২০
ওয়াশিংটনের এক বিদ্যালয় পরিদর্শনে গিয়েছিলেন প্রেসিডেন্ট বারাক ওবামা। এক খুদে শিক্ষার্থী তখন আবদার করে, সে প্রেসিডেন্টের স্বাস্থ্য পরীক্ষা করতে চায়। প্রেসিডেন্ট কি আর না করতে পারেন! ছবি হোয়াইট হাউসের সৌজন্যে
হাতে হাত রেখে নাগরিক অধিকার মিছিলের ৫০তম বার্ষিকীর অনুষ্ঠানে প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামা। ছবি হোয়াইট হাউসের সৌজন্যে
১৭ / ২০
২০১২ সালের ১ জানুয়ারি নববর্ষ উদ্যাপনে হাওয়াই অঙ্গরাজ্যে অবকাশে গিয়ে সাঁতার কাটছেন প্রেসিডেন্ট ওবামা। ছবি হোয়াইট হাউসের সৌজন্যে
১৮ / ২০
২০১২ সালে অলিম্পিকজয়ী দলকে হোয়াইট হাউসে সংবর্ধনা দেন প্রেসিডেন্ট ওবামা। তখন এক অলিম্পিকজয়ীর সঙ্গে তাঁর মজা করার ছবিটি তোলা হয়। ছবি হোয়াইট হাউসের সৌজন্যে
১৯ / ২০
হোয়াইট হাউস কর্মীর দুই সন্তানের সঙ্গে প্রেসিডেন্টর সেলফি তোলা। ছবি হোয়াইট হাউসের সৌজন্যে
২০ / ২০
হামাগুড়ি দেওয়া শিশুটির সঙ্গে মজা করছেন প্রেসিডেন্ট ওবামা। ছবি হোয়াইট হাউসের সৌজন্যে