নেপালে গত ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে ২ এপ্রিল (শনিবার) পর্যন্ত ৬ হাজার ৭০০ লোক নিহত হয়েছে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বিস্তীর্ণ এলাকা। কাউকে জীবিত উদ্ধারের আশাও ছেড়ে দিয়েছেন উদ্ধারকর্মীরা। এ অবস্থায় ধসে যাওয়া ভবনের নিচ থেকে প্রয়োজনীয় জিনিসপত্র খুঁজে নিচ্ছেন অনেকে। ছবিটি নেপালের রাজধানী কাঠমান্ডুর কৃতিপুর থেকে তোলা। ছবি: এএফপি
২ / ২০
ধ্বংসস্তূপ সরাতে ব্যস্ত দুজন। ছবি: এএফপি
৩ / ২০
ভূমিকম্পে ঘরবাড়ি ধসে পড়েছে। তাই খোলা মাঠে স্থাপন করা অস্থায়ী তাঁবুতে আশ্রয় নিয়েছে এই পরিবার। ছবি: এএফপি
৪ / ২০
নেপালের পুলিশ ও স্থানীয় লোকজন ধ্বংসস্তূপ সরানোর কাজ করছেন। ছবিটি কাঠমান্ডুর নারায়ণ মন্দির থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ২০
ভূমিকম্পে বাসা তছনছ হয়ে গেছে। তবে বেঁচে গেছে চড়ুই পাখির এই ছানাটি। ছবিটি আজ তোলা। ছবি: এএফপি
৬ / ২০
ধুলা ও গন্ধ থেকে রক্ষা পেতে সড়কের পাশের দোকান থেকে মাস্ক কিনছেন তাঁরা। ছবি: এএফপি
৭ / ২০
চারিদিকে কেবলই ধ্বংসস্তূপ। সেগুলো সরাচ্ছেন স্থানীয়রা। ছবিটি কাঠমান্ডুর বসন্তপুর দুর্বার স্কয়ার থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ২০
ভূমিকম্পের পর নেপালে নিরাপদ পানির স্বল্পতা দেখা দিয়েছে। বিশুদ্ধ পানির অপেক্ষায় ভূমিকম্প দুর্গত মানুষ। ছবি: এএফপি
৯ / ২০
কাঠমান্ডুতে ক্ষতিগ্রস্তদের মধ্যে খাবার বিতরণ করা হচ্ছে। ছবি: এএফপি
১০ / ২০
আহত এক শিশুকে চিকিৎসা দিতে নিয়ে যাচ্ছেন ভারতীয় এক সেনা। ছবি: রয়টার্স
১১ / ২০
ভূমিকম্পে আহত এক নারী। ছবি: রয়টার্স
১২ / ২০
ভূমিকম্পে ধসে যাওয়া বাড়ির পাশে এক নারী। ছবি: রয়টার্স
১৩ / ২০
এক সময় এটি ছিল ব্যস্ত মার্কেট। কিন্তু ২৫ এপ্রিলের ভয়াবহ ভূমিকম্পে এটি এখন ধ্বংসস্তূপ। ছবিটি কাঠমান্ডুর শঙ্খু এলাকা থেকে তোলা। ছবি: রয়টার্স