বিশ্ব শরণার্থী দিবস ২০ জুন। শরণার্থীদের করুণ জীবনের কথা সবাইকে স্মরণ করিয়ে দিতে ২০০১ সাল থেকে দিবসটি পালিত হচ্ছে। জঙ্গিগোষ্ঠী আইএসের হামলার মুখে ইরাকের মসুলে নিজের বাড়ি থেকে উদ্বাস্তু হয়ে শিশুটির ঠাঁই হয়েছে এক আশ্রয় শিবিরে। ছবি: রয়টার্স
২ / ১০
সাগরে ডুবে শরণার্থীদের মৃত্যুর মিছিল ঠেকানোর দাবিতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের অভিনব প্রতিবাদ সমুদ্রের তীরে। ছবিটি স্পেনের লা মালাগুয়েতা সমুদ্রসৈকত থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ১০
একদিন এই শিশুর নিজের একটা বাড়ি ছিল। সেই বাড়িতে নিজের মতো করে বাঁচার আনন্দ ছিল। সহিংসতা তাকে ঘরহারা করেছে। এখন ঠাঁই হয়েছে ইরাকের ইরবিলের এক আশ্রয় শিবিরে। ছবি: রয়টার্স
৪ / ১০
দক্ষিণ সুদানের শিশু শরণার্থীরা খাবার ভাগাভাগি করে নিচ্ছে। ছবিটি উগান্ডার এক শরণার্থীশিবির থেকে তোলা। ছবি: রয়টার্স
৫ / ১০
বরাদ্দের খাবারটুকু চেটেপুটে খাচ্ছে দক্ষিণ সুদানের এক শরণার্থী শিশু। ছবিটি উগান্ডার এক শরণার্থীশিবির থেকে তোলা। ছবি: রয়টার্স
৬ / ১০
অন্তঃসত্ত্বা নারী ও সদ্য মা হওয়া নারীদের অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হয় শরণার্থীশিবিরে। ছবিটি উগান্ডার এক শরণার্থীশিবির থেকে তোলা। ছবি: রয়টার্স
৭ / ১০
শরণার্থীশিবিরে এক টুকরো আনন্দ। ছবিটি উগান্ডার এক শরণার্থীশিবির থেকে তোলা। ছবি: রয়টার্স
৮ / ১০
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে স্পেনের মাদ্রিদে আয়োজিত মিছিল। ছবি: রয়টার্স
৯ / ১০
খাবার পেয়ে খুশি শরণার্থীশিবিরের সদস্যরা। ছবিটি উগান্ডার এক শরণার্থীশিবির থেকে তোলা। ছবি: রয়টার্স
১০ / ১০
যুদ্ধ, সহিংসতা বিশ্বের বহু শিশুর স্বাভাবিক শৈশব কেড়ে নিয়েছে। যে বয়সে হেসে-খেলে আনন্দময় জীবন কাটানোর কথা, সে বয়সে দেখতে হয়েছে সহিংসতা আর রক্ত। ছবিটি ইরাকের ইরবিলের এক আশ্রয় শিবিরের। ছবি: রয়টার্স