চারপাশে ধ্বংসস্তূপ, পালাচ্ছে মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউক্রেন-রাশিয়া সংকট সমাধানে তুরস্কের আন্তালিয়ায় আলোচনায় বসেছিলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। তবে যুদ্ধ বন্ধে কোনো সমাধান আসেনি। এর মধ্যেই ইউক্রেনে রুশ বাহিনীর হামলা অব্যাহত রয়েছে। ছারখার হয়েছে বিভিন্ন শহর। প্রাণ বাঁচাতে সেখান থেকে আশপাশের দেশে ছুটছে মানুষ।

১ / ৮
ইউক্রেনের চেরনিহিভ শহরে হামলায় ধ্বংস হওয়া একটি এলাকা। ৯ মার্চ
ছবি: রয়টার্স
২ / ৮
পোল্যান্ডের পোজনান শহরের অ্যারেনা স্পোর্টস অ্যান্ড এন্টারটেইনমেন্ট হল পরিণত হয়েছে ইউক্রেন ছেড়ে আসা শরণার্থীদের শিবিরে। ১০ মার্চ
ছবি: রয়টার্স
৩ / ৮
ইউক্রেনে ওডেসা শহরের প্রতিষ্ঠাতা ডিউক ডি রিচেলিউয়ের স্মৃতিস্তম্ভ রক্ষার জন্য বালুর ব্যাগ দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন ইউক্রেনের দুই সেনা। ১০ মার্চ
ছবি: রয়টার্স
৪ / ৮
ইউক্রেন সীমান্তের কাছে পোল্যান্ডের কর্কজোয়া শহরের একটি শিবিরে আশ্রয় নেওয়া শরণার্থীদের নির্দেশনা দিচ্ছেন পোল্যান্ডের সেনারা। ১০ মার্চ
ছবি: এএফপি
৫ / ৮
হামলায় বিধ্বস্ত ইউক্রেনে ইরপিন শহর। সেখান থেকে পালাচ্ছেন বাসিন্দারা। ১০ মার্চ
ছবি: এএফপি
৬ / ৮
ধ্বংসস্তূপের মধ্য দিয়ে ইরপিন ছেড়ে যাচ্ছেন লোকজন। ১০ মার্চ
ছবি: রয়টার্স
৭ / ৮
প্রাণ বাঁচাতে ইউক্রেন থেকে রোমানিয়ার সিরেট শহরে এসেছেন এই নারী। তুষারপাতের মধ্য দিয়ে পোষা কুকুরকে নিয়ে হাঁটছেন তিনি। ১০ মার্চ
ছবি: রয়টার্স
৮ / ৮
ইউক্রেনের খারকিভ থেকে রোমানিয়ার সিরেটে পরিবারের সঙ্গে পালিয়ে এসেছে চার বছর বয়সী এই শিশু। ১০ মার্চ
ছবি: রয়টার্স