গত সোমবার রাতে টর্নেডোর কবলে পড়ে ৪৫৮ জন আরোহী নিয়ে চীনের ইয়াংজি নদীতে উল্টে যায় পর্যটকবাহী ইস্টার্ন স্টার নামের চারতলা জাহাজটি। জাহাজটি থেকে ১৮ আরোহীর লাশ উদ্ধার করা হয়েছে; জীবিত উদ্ধার করা হয়েছে ২০ আরোহীকে। ছবি: রয়টার্স
জাহাজ ও আশপাশের নদীতে তল্লাশি চালিয়ে যাচ্ছেন ডুবুরিরা। প্রবল বৃষ্টির কারণে নদীতে স্রোত থাকায় জাহাজডুবির স্থান থেকে লাশ বহুদূর ভেসে যেতে পারে বলে ধারণা করছে উদ্ধারকারী কর্তৃপক্ষ। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে আর কাউকে জীবিত পাওয়ার আশা ক্রমশ ফিকে হয়ে আসছে। ছবি: রয়টার্স
৪ / ১৬
মরদেহগুলোকে রাখতে প্রস্তুত করা হচ্ছে কফিন। ছবি: রয়টার্স
৫ / ১৬
ভেসে আছে উল্টে যাওয়া জাহাজের তলদেশ। জাহাজে থাকা পর্যটকদের অনেকেই ছিলেন বয়স্ক। জাহাজটি পূর্বাঞ্চলীয় জিয়াংসু প্রদেশের নানজিং থেকে দক্ষিণপশ্চিমাঞ্চলীয় শহর চোংকিংয়ে যাচ্ছিল। ছবি: রয়টার্স
৬ / ১৬
চীনে চলছে প্রচণ্ড বৃষ্টি। তাই উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে। তবে খারাপ আবহাওয়ার মধ্যেই নদীর তীরে ভিড় করেন স্বজনেরা। ছবি: রয়টার্স
৭ / ১৬
নদীর তীরে স্বজন হারানো এক তরুণীর কান্না। ছবি: রয়টার্স
৮ / ১৬
গতকাল মঙ্গলবার খারাপ আবহাওয়ার মধ্যেও উদ্ধার চেষ্টা চালিয়ে যান উদ্ধারকর্মীরা। ছবি: রয়টার্স
৯ / ১৬
সাংহাইয়ে বন্ধ হয়ে যাওয়া ক্রেসি ট্রেভল অফিসের বাইরে স্বজন হারানোর কান্না। ছবি: রয়টার্স
১০ / ১৬
ডুবে যাওয়া জাহাজটি উদ্ধারের চেষ্টা চলছে। বলা হচ্ছে চীনে গত ৭০ বছরের মধ্যে জাহাজডুবির ঘটনাগুলোর মধ্যে এটি সবচেয়ে বড় ধরনের প্রাণঘাতী ঘটনা। ছবি: রয়টার্স
১১ / ১৬
ডুবে যাওয়া জাহাজ থেকে উদ্ধার করা হয় ৬৫ বছর বয়সী এক নারীকে। ছবি: রয়টার্স
১২ / ১৬
ডুবে যাওয়া জাহাজ থেকে জীবিত উদ্ধার করা গেছে মাত্র ২০জনকে। তাঁদের হাসপাতালে পাঠানো হয়। ছবি: রয়টার্স
১৩ / ১৬
খারাপ আবহাওয়াকে উপেক্ষা করে নদীর তীরে ভিড়ে করেছেন নিখোঁজ যাত্রীদের স্বজনেরা। ছবি: রয়টার্স
১৪ / ১৬
জাহাজের যাত্রীদের জন্য প্রার্থনা করেন সোজি প্রদেশের সেশি স্কুলের শিক্ষার্থীরা। ছবি: রয়টার্স
১৫ / ১৬
সরকারের পক্ষ থেকে সাংহাইয়ে এক বৈঠকের আয়োজন করা হয়েছে।সেখানে নিখেঁাজ যাত্রীদের স্বজনেরা টেলিভিশনে উদ্ধারকাজ দেখছেন। ছবি: রয়টার্স
১৬ / ১৬
ডুবে যাওয়া জাহাজের উদ্ধার অভিযান দেখতে ছুটে যান চীনা প্রধানমন্ত্রী লি খাইজি। নিখোঁজ যাত্রীদের আত্মীয়স্বজনদের ক্ষোভের মুখে উদ্ধার ও তল্লাশি অভিযানের ‘সর্বশেষ তথ্য নিয়মিতভাবে স্বচ্ছতার সঙ্গে’ প্রকাশের নির্দেশ দিয়েছেন তিনি। উদ্ধারকাজে যথাযথ কর্মী ও তহবিল জোগানোর আশ্বাসও দিয়েছেন তিনি। ছবি: রয়টার্স