থালায় শোভা পাচ্ছে বিশ্বের সবচেয়ে দামি মসলা জাফরান। আফগানিস্তানের হেরাত প্রদেশে বিস্তীর্ণ এলাকাজুড়ে জাফরান চাষ করা হচ্ছে। চীন, ভারত, ইউরোপ ও যুক্তেরাষ্ট্রে রপ্তানি হচ্ছে তা। গত ১৯ নভেম্বর তোলা ছবিটি আজ (১৮.১২.১৪) প্রকাশিত। ছবি: এএফপি
২ / ৬
আফগান শ্রমিকের হাতে জাফরানগাছ। জাফরান চাষে প্রচুর জমি আর শ্রম দরকার। তবে এতে আয়ের পথটি বেশ উজ্জ্বল। আফগানিস্তানের হেরাত প্রদেশে এখন ৩২৫ হেক্টর (৮০০ একর) জমিতে জাফরান চাষ হচ্ছে। চার হাজার নারীসহ প্রায় ছয় হাজার শ্রমিক এতে শ্রম দিচ্ছেন। ছবি: এএফপি
৩ / ৬
হেরাতের গরিয়ান জেলায় খেত থেকে জাফরান ফুল তুলছেন এক শ্রমিক। ছবি: এএফপি
৪ / ৬
জাফরানের ফুল থেকে নেওয়া হচ্ছে মসলার আসল উপাদান পরাগদন্ড। ছবি: এএফপি