ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে তুষার পড়ছে পেঁজা তুলার মতো। ঘর থেকে বাইরে যাওয়া দায়। তবু জীবনের তাগিদে শ্রীনগরের ডাল লেকের পাড়ে সবজির পসরা নিয়ে ক্রেতার আশায় বসে আছেন বিক্রেতা। ছবিটি ৪ জানুয়ারি তোলা। ছবি: এএফপি
২ / ৬
তুষারের সঙ্গে যোগ হয়েছে বৃষ্টি। তাই ছাতা মাথায় চলতে হচ্ছে স্থানীয় লোকজনকে। ছবিটি ৪ জানুয়ারি তোলা। ছবি: এএফপি
৩ / ৬
এই ঋতুর প্রথম তুষারপাতের মধ্যে গতকাল সেখানকার তাপমাত্রা ছিল ৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। ছবিটি ৪ জানুয়ারি তোলা। ছবি: এএফপি
৪ / ৬
প্রচণ্ড ঠান্ডা। কিন্তু ঘর থেকে বের না হয়ে উপায় নেই এই মাছ বিক্রেতার। ক্রেতার অপেক্ষায় বসে থেকে হুক্কা টেনে নিজেকে গরম রাখার চেষ্টা করছেন তিনি। ছবি: এএফপি
৫ / ৬
ঠান্ডার মধ্যে রাস্তার পাশে ভাঙাচোরা এক গাড়িতে বসে গল্পে মত্ত দুই ব্যক্তি। ছবিটি ৩১ ডিসেম্বর তোলা। ছবি: রয়টার্স
৬ / ৬
তুষারের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছে এক তরুণ। ছবিটি ৪ জানুয়ারি তোলা। ছবি: রয়টার্স