প্রচণ্ড তুষার ঝড়ের পর নিউইয়র্কে এখন শান্ত শুভ্র পরিবেশ। এবার আনন্দ করার পালা। মঙ্গলবার (২৭ জানুয়ারি ২০১৫) ব্রুকলিনের ফোর্ট গ্রিন পার্কে এমনই এক উৎসবমুখর পরিবেশে দেখা যায় ছেলে-বুড়ো সবাইকে। ছবি: রয়টার্স
২ / ১৫
শুভ্র তুষারের মাঝে ছোট্ট এই শিশুটিকে স্লেজ গাড়িতে টেনে নিয়ে যাচ্ছেন এক ব্যক্তি। ছবিটি কানেটিকাটের নিউহ্যাভেন থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ১৫
তুষারে ঢেকে আছে পথ, ঢেকে আছে সাইকেল। ছবিটি নিউইয়র্ক শহর থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ১৫
সাদা চশমা কিংবা পাকা দাড়ি-গোঁফ নয়, শুভ্র তুষার আটকে আছে রিচার্ড কার্ডিনালের এই মূর্তির গায়ে। ছবিটি ম্যাসাচুসেটসের বোস্টন থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১৫
তুষারের সাদা জমিনে ছেলেবুড়ো সবাই আনন্দে মেতে উঠেছে। ছবিটি নিউইয়র্ক থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১৫
নিউইয়র্কের ম্যাটলিন মিডল স্কুলের মাঠে জমে থাকা তুষারের ওপর স্লেজিং করছে দুই শিশু। ছবি: এএফপি
৭ / ১৫
তুষারের শুভ্র রাজ্যে দুষ্টুমিতে মেতেছে এক ছোট্ট বাবু। ছবিটি নিউইয়র্কের স্টোনি ব্রুক থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ১৫
তুষারে ঢেকে আছে পুরো পথ, পথের ধারে থেমে থাকা গাড়ি। ছবিটি নিউইয়র্কের পূর্বাঞ্চল থেকে তোলা। তুষার ঝড়ে এই এলাকায় প্রায় ২৮ ইঞ্চি পুরু তুষার জমে আছে। ছবি: এএফপি
৯ / ১৫
নিউইয়র্কের ব্রুকলিনস প্রসপেক্ট পার্কে জমে থাকা তুষারে আনন্দ করতে আসা মানুষের ঢল। ছবি: এএফপি