স্পেনে ৪ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে প্রচণ্ড তুষারপাত। তুষারের স্তূপ জমে বন্ধ হয়ে গেছে পথঘাট। চলাচলের উপযোগী করতে রাস্তা থেকে সরানো হচ্ছে তুষার। ছবিটি স্পেনের বার্গোস থেকে তোলা। ছবি: এএফপি
২ / ১১
তুষারের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে তুষারের মধ্যেই মুখ গুঁজে পড়ে আছে গাড়িটি। ছবিটি স্পেনের বার্গোস থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১১
তুষারে ছাওয়া গাছের ডালে ঝিম মেরে বসে আছে একটি সারস। ছবিটি ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বাউচেস-দু-হুঁয়োর ক্যামার্গে পন্ট দে গাও ওরনিথোলজিক্যাল পার্ক থেকে তোলা। ছবি: এএফপি
৪ / ১১
হিম পানিতে ফ্লেমিঙ্গোর বিচরণ। ছবিটি ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বাউচেস-দু-হুঁয়োর ক্যামার্গে পন্ট দে গাও ওরনিথোলজিক্যাল পার্ক থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১১
তুষারে ছেয়ে গেছে চারদিক। এর মধ্যেই সন্তানকে নিয়ে খেলায় মেতে উঠেছেন একজন বাবা। ছবিটি স্পেনের নাভারের সান মিগুয়েল দে আরালার স্যাংচুয়ারি থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১১
খোলা রেস্তোরাঁর চেয়ার-টেবিল দখল করেছে তুষার। ছবিটি ফ্রান্সের মারসেইলে এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১১
তুষারের লটবহর নিয়ে চলেছে গাড়িটি। ছবিটি ফ্রান্সের সেন্ট-লেরি-সোলান থেকে তোলা। ছবি: এএফপি
৮ / ১১
ফ্রান্সের এ৬৪ হাইওয়েতে জমে থাকা তুষারের স্তূপের নিচে আটকা পড়ে আছে বিশাল গাড়িটি। দেশটিতে প্রচণ্ড তুষারপাতের কারণে এই সড়ক দিয়ে চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে ট্রাফিক পুলিশ। ছবিটি সেন্ট-লেরি-সোলান থেকে তোলা। ছবি: এফপি
৯ / ১১
পুরো পথ আর দুই ধারের গাছপালা তুষারে ছেয়ে আছে। ছবিটি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের দ্য মল ইন সেন্ট্রাল পার্ক থেকে তোলা। ছবি: রয়টার্স
১০ / ১১
তুষারে সাদা হয়ে আছে সবুজ গাছ। ছবিটি ফ্রান্সের অলোরন-সেন্ট-মারির একটি রাস্তা থেকে তোলা। ছবি: এএফপি
১১ / ১১
তুষার ছাওয়া চারণভূমিতে তিনটি ঘোড়া। ছবিটি ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় বাউচেস-দু-হুঁয়োর ক্যামার্গ রিজিওনাল ন্যাচারাল পার্ক থেকে তোলা। ছবি: এএফপি