Login
সর্বশেষ
বাংলাদেশ
রাজনীতি
বিশ্ব
বাণিজ্য
মতামত
খেলা
বিনোদন
চাকরি
জীবনযাপন
ভিডিও
খুঁজুন
ই-পেপার
Eng
Login
আন্তর্জাতিক
দেশে দেশে ঈদ
আপডেট: ০৫ অক্টোবর ২০১৪, ০৭: ১৮
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলে
এখানে ক্লিক করুন
১ / ১১
আফগানিস্তানে গত শনিবার (০৪ অক্টোবর ২০১৪) উদ্যাপিত হয়েছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায় শেষে মোনাজাত করছেন একজন মুসল্লি। ছবিটি কাবুল থেকে তোলা। ছবি: রয়টার্স
২ / ১১
ফিলিপাইনেও গত শনিবার উদ্যাপিত হয়েছে ঈদুল আজহা। সকালে নামাজ আদায়ের পর সেলফি তুলতে দাঁড়িয়ে যান কয়েকজন নারী। ছবিটি ম্যানিলার তাগুইগ শহরের ব্লু মস্ক থেকে তোলা। ছবি: রয়টার্স
৩ / ১১
ঈদের নামাজ আদায় শেষে কোলাকুলি করছেন দুই ব্যক্তি। ছবিটি শনিবার ইরাকের বাগদাদের সুন্নি মসজিদের সামনে থেকে তোলা। ছবি: রয়টার্স
৪ / ১১
ইন্দোনেশিয়ায় আজ রোববার (০৫ অক্টোবর ২০১৪) উদ্যাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। ঈদের নামাজ আদায়ে জায়নামাজ নিয়ে ঈদগাহের দিকে যাচ্ছে মানুষ। ছবিটি রাজধানী জাকার্তার সুন্দা কেলাপা বন্দর এলাকা থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১১
ফিলিস্তিনে ঈদুল আজহা উদ্যাপিত হয়েছে গত শনিবার। ঈদগাহে বড়দের সঙ্গে ঈদের নামাজ আদায় করতে এসেছে এই শিশুটিও। ছবিটি গাজা শহর থেকে তোলা। ছবি: এএফপি
৬ / ১১
ফিলিস্তিনের ছোট ছোট শিশুরা ঈদ উপলক্ষে বেলুন ওড়াচ্ছে। ছবিটি গাজা শহর থেকে তোলা। ছবি: এএফপি
৭ / ১১
ইসরায়েলি হামলায় বিধ্বস্ত হয়েছে গাজার একটি মসজিদ। শনিবার সেই ভগ্ন মসজিদের মেঝেতে বসেই ঈদের নামাজ আদায় করেন কিছু ফিলিস্তিনি মুসল্লি। ছবি: রয়টার্স
৮ / ১১
কিরগিজস্তানের বিশকেকে শনিবার ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি: এএফপি
৯ / ১১
রাশিয়ার মস্কোয় শনিবার কেন্দ্রীয় মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি
১০ / ১১
আলবেনিয়ার রাজধানী তিরানায় একটি রাস্তায় ঈদের আননন্দে মেতেছে শিশুরা। ছবিটি শনিবার তোলা। ছবি: এএফপি
১১ / ১১
মিসরের গিজা প্রদেশের একটি গ্রামে শনিবার ঈদুল আজহার নামাজ আদায় করেন মুসল্লিরা। ছবি: এএফপি
প্রথম আলোর খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আন্তর্জাতিক
থেকে আরও পড়ুন