বিশ্বের বিভিন্ন দেশে আজ শুক্রবার পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় ঈদের দিন প্রিয়জনদের কবরের পাশে এক নারী। ইদলিবে বিদ্রোহীদের নিয়ন্ত্রণে থাকা বিন্নিশ শহরের একটি কবরস্থান থেকে শুক্রবার তোলা ছবি। ছবি: এএফপি
২ / ১০
ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ে নিহত স্বজনদের কবরে ঈদের দিন শ্রদ্ধা জানাচ্ছেন স্থানীয় অধিবাসীরা। ছবিটি আজ শুক্রবার নাজাফ শহরের ওয়াদি আল-সালাম কবরস্থান থেকে তোলা। ছবি: এএফপি
৩ / ১০
আজারবাইজানে আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। বাকু শহরে একটি অস্থায়ী হাটে বিক্রি হচ্ছে কোরবানির পশু। ছবি: এএফপি
৪ / ১০
ঈদের নামাজের পর কোলাকুলি করছেন দুই আফগান। ছবিটি আফগানিস্তানের জালালাবাদ শহর থেকে তোলা। ছবি: এএফপি
৫ / ১০
দেশে এখনো যুদ্ধ চলছে। কিন্তু তাই বলে ম্লান হয়নি ঈদের আনন্দ। সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের ইদলিব শহরে একটি ক্ষতিগ্রস্ত ভবনের সামনে পিকআপ ভ্যানে টানা রং-বেরঙের যানে উঠে উদযাপন করছে শিশুরা। ছবিটি আজ শুক্রবার তোলা। ছবি: এএফপি
৬ / ১০
রাশিয়ায় আজ পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মস্কোতে দেশটির কেন্দ্রীয় মসজিদে নামাজ আদায় করেন মুসল্লিরা। আকাশ থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে ঈদের নামাজে অংশ নেওয়া মানুষের ঢল। ছবি: এএফপি